শরীয়তপুরে হাতবোমা তৈরির সরঞ্জামসহ আটক ১
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় হাতবোমা (ককটেল) তৈরির সরঞ্জাম, মাদকদ্রব্য ও নগদ টাকাসহ ইনসান ঢালি নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত ভোর রাতে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের মশুরা এলাকায় ইনসান ঢালির বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ইনসান ঢালি ওই এলাকার আলী হোসেন ঢালির ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত ভোর রাতে নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের মশুরা এলাকায় ইনসান ঢালির বাড়িতে অভিযান চালায় নড়িয়া থানা পুলিশের একটি দল।
এ সময় তার বসতঘরে তল্লাশি করে ১০ পিস ইয়াবা, ১০ পুরিয়া গাঁজা, নগদ ২ হাজার ৫০ টাকা, ৪টি মোবাইল ফোন এবং ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়াও
১০০টির বেশি মার্বেল, ১০০টির বেশি কাঠিযুক্ত দিয়াশলাই, কয়েকটি কাঠিবিহীন দিয়াশলাইয়ের বারুদ, একটি কাঁচি ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালাতে সোপর্দ করে পুলিশ।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ভোজেশ্বর ইউনিয়নের মশুরা এলাকার ঢালি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইনসান ঢালির বাড়ি থেকে ইয়াবা, গাঁজা, নগদ টাকা, মোবাইল ফোন এবং ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
প্রসঙ্গত, গত শনিবার দিবাগত রাত ৩ টা ১৫ মিনিটের দিকে নড়িয়া থানার পুলিশের একটি দল উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের কলারগাঁও গ্রামে সেলিম বেপারীর বসতঘরে অভিযান চালায়। অভিযানের সময় ঘরের ভেতরে একটি স্যুটকেসের ওপর বই-পুস্তকের নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি রিভলবার, তিনটি কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, বিদেশি মুদ্রা, একটি পাসপোর্ট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই সেলিম বেপারীকে আটক করা হয়।
Rp / Rp
সাতক্ষীরায় BLISS হাসপাতালে অগ্নিকাণ্ড: উদ্ধার অভিযান ও আগুন নিয়ন্ত্রণে সহায়তায় বিজিবি
শরীয়তপুরে হাতবোমা তৈরির সরঞ্জামসহ আটক ১
লক্ষ্মীপুর খাতেরআলী কলেজে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন এমপি মুফতি আমির হামজা
পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে - খুলনা রেঞ্জ ডিআইজি
মহাদেবপুরে দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
আদিতমারীতে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি র্যাবের হাতে গ্রেপ্তার
ফেনী সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযানে ৬৩.৫ কেজি ভারতীয় গাজা জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন(৪ বিজিবি)
নিসচা খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক হলেন ফাতেমা-তুজ-জোহরা লিন্ডা
মংলা ভূমি অফিসে নামজারিতে ৩০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ, জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা
নড়িয়ায় পুলিশের অভিযানে বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার: আটক ১
শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন অ্যাডভোকেট বি এম মোস্তারী টুম্পা
মহাদেবপুরে নিখোঁজের ৮ ঘন্টা পর ডোবা থেকে বালকের লাশ উদ্ধার করল ফায়ার সার্ভিস
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবির সফল অভিযান: ১৩ কোটি টাকা মূল্যের প্রায় ৭ কেজি স্বর্ণ উদ্ধার, পাচারকারী আটক
Link Copied