ঢাকা বুধবার, ৫ আগস্ট, ২০২৬

মহাদেবপুরে দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ৪-৮-২০২৬ দুপুর ১২:৫৫

মহাদেবপুরে  গ্রাম আদালতকে আরো বেশি কার্যকর করার লক্ষ্যে  ১ দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গ্রাম পর্যায়ে ছোটখাটো দেওয়ানী ও ফৌজদারি বিরোধ দ্রুত , সহজ ও কম খরচে নিষ্পত্তির লক্ষ্যে গ্রাম আদালত আইন কার্যকর ভাবে পরিচালনার জন্য উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ,ইউ পি সদস্য/ মহিলা সদস্য , ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের  এই প্রশিক্ষণ দেওয়া হয় । মহাদেবপুর উপজেলা প্রশাসন এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। ৩ আগস্ট সোমবার সকাল ১০ টা থেকে বিকেল  ৪ টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালায়  সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে  এমপির প্রতিনিধি  ও উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক  মতিউর রহমান মতি উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন সহকারি কমিশনার ভূমি জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা সমাজসেবা অফিসার  রেজওয়ানুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা  সুলতান মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  গোলাম রব্বানী,  এস আই মোনোয়ারুল ইসলাম প্রমূখ। গ্রাম আদালত প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন উপজেলা কো-অডিনেটর  আইয়ুব আলী সরকার। প্রশিক্ষণ কর্মশালায় আমন্ত্রিত অতিথি হিসেবে সাংবাদিক লিয়াকত আলী বাবলু ,আজাদুল ইসলাম আজাদ, বরুণ মজুমদার, সাখাওয়াত হোসেন, মাহবুব আলম উপস্থিত ছিলেন।

Rp / Rp

সাতক্ষীরায় BLISS হাসপাতালে অগ্নিকাণ্ড: উদ্ধার অভিযান ও আগুন নিয়ন্ত্রণে সহায়তায় বিজিবি

শরীয়তপুরে হাতবোমা তৈরির সরঞ্জামসহ  আটক ১

লক্ষ্মীপুর খাতেরআলী কলেজে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন এমপি মুফতি আমির হামজা

পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে - খুলনা রেঞ্জ ডিআইজি

মহাদেবপুরে দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আদিতমারীতে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযানে ৬৩.৫ কেজি ভারতীয় গাজা জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন(৪ বিজিবি)

নিসচা খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক হলেন ফাতেমা-তুজ-জোহরা লিন্ডা

মংলা ভূমি অফিসে নামজারিতে ৩০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ, জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা

নড়িয়ায় পুলিশের অভিযানে বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার: আটক ১

শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন অ্যাডভোকেট বি এম মোস্তারী টুম্পা

মহাদেবপুরে নিখোঁজের ৮ ঘন্টা পর ডোবা থেকে  বালকের লাশ উদ্ধার করল ফায়ার সার্ভিস

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবির সফল অভিযান: ১৩ কোটি টাকা মূল্যের প্রায় ৭ কেজি স্বর্ণ উদ্ধার, পাচারকারী আটক