ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থীই


শাহ্‌ আলম শাহী, দিনাজপুর photo শাহ্‌ আলম শাহী, দিনাজপুর
প্রকাশিত: ১০-৮-২০২৬ বিকাল ৫:৪
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ১৮টি বিদ্যালয়ের পাস করতে পারেনি কোনো শিক্ষার্থীই। এসব বিদ্যালয় থেকে মোট ১২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও সবাই হয়েছে অকৃতকার্য।
 
সোমবার (১০ আগস্ট) দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, পরিসংখ্যান অনুযায়ী রংপুর বিভাগের আট জেলার ১৮টি বিদ্যালয় থেকে ১২৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিলেও এদের কেউ পাস করেনি। সবারই ফলাফল অকৃতকার্য।
 
শূন্য পাস করা বিদ্যালয়গুলোর মধ্যে  রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চ স্কুলে ১৮ জন এবং ঘাসিপুর উচ্চ স্কুলে ১৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার উত্তর দামোদরপুর কাজীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঁচজন এবং পলাশবাড়ী উপজেলার মনোহারপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে তিনজন পরীক্ষায় দেয়।
নীলফামারীর ডোমার উপজেলার আমবাড়ী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১০ জন পরীক্ষার্থী অংশ নেয়।
 
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালতলা উচ্চ স্কুলে ১২ জন, ব্রাহ্মণপাড়া উচ্চ স্কুলে চারজন, সদর উপজেলার পূর্ব কুমারপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে একজন এবং ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চারজন পরীক্ষার্থী অংশ নেয়।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার এএম রাথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পাঁচজন পরীক্ষার্থী অংশ নেয়।
 
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ১৯ জন পরীক্ষার্থী অংশ নেয়।
 
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা আদর্শ উচ্চ স্কুলে চারজন, অনভারডিঘি উচ্চ বিদ্যালয়ে সাতজন, মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঁচজন, তাওরিগাঁ উচ্চ বিদ্যালয়ে পাঁচজন এবং হরিপুর উপজেলার রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে তিনজন পরীক্ষার্থী অংশ নেয়।
 পঞ্চগড়ের বোদা উপজেলার বালারামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একজন এবং বোদা সর্দারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তিনজন পরীক্ষায় অংশ নেয়। ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া ১২৪ জন শিক্ষার্থীই কেউই পাস করতে পারেনি এবার। সবাই হয়েছে অকৃতকার্য।

Rp / Rp

দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থীই

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জাতি ধর্মের কোন ভেদাভেদ নাই - এমপি ফজলে হুদা

মোরেলগঞ্জে দুই প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের কে কারণ দর্শানোর নোটিশ

বাগেরহাটে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাগেরহাটে হামিম পরিবহনের ধাক্কায় নিহত ১, আহত ৪

বাগেরহাটে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে  সংবাদ সম্মেলন

মাদক বিরোধী অভিযানে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকা হতে ৬৭ কেজি গাজা সহ ০১ জন মাদক কারবারি আটক এবং ০১ টি পিকআপ ভ্যান জব্দ করেছে র‍্যাব ৭ চট্টগ্রাম

হাওরে মাছের অভয়াশ্রম বাড়ানো হবে, ইজারা প্রথা তুলে দেওয়ার উদ্যোগ -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

শরীয়তপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণী ও ভাই-বোনকে গাছে বেঁধে নির্যাতন: গ্রেপ্তার ২

পানির নিচে ছিল লাভের আশা, বাজারে এসে মিলছে লোকসান

মহাদেবপুরে রাসায়নিক সারের অপব্যবহার রোধে উঠান বৈঠকের নির্দেশ দিলেন - এমপি ফজলে হুদা 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে মানবতার আলো ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি