প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জাতি ধর্মের কোন ভেদাভেদ নাই - এমপি ফজলে হুদা
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কোন জাতি ধর্মের ভেদাভেদ নাই, তাঁর কাছে সকল ধর্মের মানুষ সমান , সবাই বাংলাদেশী। ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে রবিবার বিকেলে মদেবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সমবেত আদিবাসীদের উদ্দেশ্যে ৪৮ নওগাঁ -৩ (মহাদেবপুর- বদলগাছি) এলাকার জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা প্রধান অতিথির বক্তব্যে উল্লেখিত কথাগুলি বলেন। তিনি আরো বলেন আগামী ৪ বছরে যদি আদিবাসী সন্তানদের জীবন মান উন্নয়নের পরিবর্তন করতে পারি তাহলে ,আমি রাজনীতিতে সফল। আদিবাসী সন্তানদের বড় হবার জন্য সকল পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এমপি ফজলুর দা সকলের উদ্দেশ্যে আরো বলেন -বর্তমানে মহাদেবপুরে উদার রাজনীতি শুরু হয়েছে, তা অব্যাহত রাখার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে তিনি বলেন এলাকার বড় মাদক কারবারীরা বর্তমানে এলাকাছাড়া আবার কেউ কেউ জেলখানায় । সে ক্ষেত্রে আদিবাসী ভাই বোনদের এগিয়ে আসতে হবে । সমাজকে বাল্যবিবাহ এবং মাদকমুক্ত করতে । এ সময় মহাদেবপুরে আদিবাসীদের জন্য কালচারাল একাডেমী সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড আগামী দিনে করার প্রতিশ্রুতিও দেন। আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে দুপুরের পর থেকে মহাদেবপুর উপজেলার বিভিন্ন অঞ্চলের আদিবাসীরা ঐতিহাসিক ডাকবাংলা মাঠে জড়ো হতে থাকে। বিকেলে প্রধান অতিথি তার সঙ্গে অন্যান্য অতিথিদের নিয়ে ডাকবাংলা মাঠে উপস্থিত হলে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি সরাসরি উপজেলা পরিষদ মিলনায়তনে সমবেত হয়।
দিবসটি পালনের লক্ষে জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা শাখার এর আয়োজনে করে । জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি অলক উরাও এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম অঞ্জন রায়, এমপি' র প্রতিনিধি ও সাবেক কৃষক দলের সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুন, কৃষকদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি ,বিএনপি নেতা আলহাজ আক্কাস আলী ,এস এম আব্দুল হান্নান, জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা শাখার সম্পাদক নয়ন পাহান, সাবেক সভাপতি দিলীপ পাহান।
জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা শাখার সাবেক সম্পাদক যোগেশ উরাও এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা সাংবাদিক আজাদুল ইসলাম আজাদ, আদিবাসী নেতা নিত্যলাল উরাও প্রমূখ। সবশেষে আদিবাসী শিশুদের অংশগ্রহণে আদিবাসী নৃত্য পরিবেশন করা হয়।
Rp / Rp
দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থীই
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জাতি ধর্মের কোন ভেদাভেদ নাই - এমপি ফজলে হুদা
মোরেলগঞ্জে দুই প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের কে কারণ দর্শানোর নোটিশ
বাগেরহাটে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বাগেরহাটে হামিম পরিবহনের ধাক্কায় নিহত ১, আহত ৪
বাগেরহাটে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন
মাদক বিরোধী অভিযানে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকা হতে ৬৭ কেজি গাজা সহ ০১ জন মাদক কারবারি আটক এবং ০১ টি পিকআপ ভ্যান জব্দ করেছে র্যাব ৭ চট্টগ্রাম
হাওরে মাছের অভয়াশ্রম বাড়ানো হবে, ইজারা প্রথা তুলে দেওয়ার উদ্যোগ -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
শরীয়তপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণী ও ভাই-বোনকে গাছে বেঁধে নির্যাতন: গ্রেপ্তার ২
পানির নিচে ছিল লাভের আশা, বাজারে এসে মিলছে লোকসান
মহাদেবপুরে রাসায়নিক সারের অপব্যবহার রোধে উঠান বৈঠকের নির্দেশ দিলেন - এমপি ফজলে হুদা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু