মোরেলগঞ্জে দুই প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের কে কারণ দর্শানোর নোটিশ
বাগেরহাটের মোরেলগঞ্জে ৫ আগস্ট জুলাই গণহত্যা দিবস পালন না করার অভিযোগে দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
দেশব্যাপী সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-সরকারি প্রতিষ্ঠানসহ রাষ্ট্রীয়ভাবে ৫ আগস্ট জুলাই গণহত্যা দিবস পালন করা হয়। তবে মোরেলগঞ্জের উত্তর সুতালড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহিমা আক্তার কে ও শহীদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ( সাবেক সিএস পাঠামারা) প্রধান শিক্ষক তালুকদার ওমর ফারুকের বিদ্যালয়ে দিবসটি পালন না করে বিদ্যালয় তালাবদ্ধ করে রাখার অভিযোগ ওঠে।
বিষয়টি সংবাদকর্মীদের নজরে এলে প্রশাসন নড়েচড়ে বসে ও ৬ আগস্ট বিদ্যালয় দুটির প্রধান শিক্ষক এবং সহকারি শিক্ষক রুপম কুমার, ইয়াসিন হাওলাদার, তানিয়া,রুমা,শারমীন আক্তার,মারজানা ইয়াসমিন কে কারণ দর্শানোর নোটিশ দেয় মোরেলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।'
৮ আগস্ট এ ঘটনায় বিদ্যালয় দুটির সকল শিক্ষককে সরকারি আদেশ অমান্য, দায়িত্বে উদাসীনতা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৃথকভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে। যাহা মোড়লগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মো. শেফাইনূর আরেফিন স্বাক্ষরিত নোটিসে দেখা যায়।
সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী শিক্ষা অফিসার মো. রাসেল মোল্লা জানান, জুলাই গণহত্যা দিবস পালন উপলক্ষে উপজেলা শিক্ষা অফিস থেকে দিবসটি যথাযথভাবে উদযাপন এবং কর্মসূচির ছবি নির্ধারিত গ্রুপে সংযুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে ওই দুই বিদ্যালয়ের কোনো কর্মসূচির ছবি গ্রুপে দেখা যায়নি।
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মো. শেফাইনূর আরেফিন বলেন, “অভিযোগ পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিদ্যালয় দুটির সকল শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।”
Rp / Rp
দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থীই
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জাতি ধর্মের কোন ভেদাভেদ নাই - এমপি ফজলে হুদা
মোরেলগঞ্জে দুই প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের কে কারণ দর্শানোর নোটিশ
বাগেরহাটে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বাগেরহাটে হামিম পরিবহনের ধাক্কায় নিহত ১, আহত ৪
বাগেরহাটে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন
মাদক বিরোধী অভিযানে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকা হতে ৬৭ কেজি গাজা সহ ০১ জন মাদক কারবারি আটক এবং ০১ টি পিকআপ ভ্যান জব্দ করেছে র্যাব ৭ চট্টগ্রাম
হাওরে মাছের অভয়াশ্রম বাড়ানো হবে, ইজারা প্রথা তুলে দেওয়ার উদ্যোগ -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
শরীয়তপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণী ও ভাই-বোনকে গাছে বেঁধে নির্যাতন: গ্রেপ্তার ২
পানির নিচে ছিল লাভের আশা, বাজারে এসে মিলছে লোকসান
মহাদেবপুরে রাসায়নিক সারের অপব্যবহার রোধে উঠান বৈঠকের নির্দেশ দিলেন - এমপি ফজলে হুদা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু