মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশ ও নষ্ট ডিম দিয়ে বিভিন্ন কারখানায় তৈরি করছে খাবার পন্য
মাদারীপুরের বিভিন্ন বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী হচ্ছে বেকারী(খাবার) পন্য। এতে করে স্বাস্থ্য ঝুকিতে রয়েছে সাধারণ মানুষ। সরেজমিন ডাসার উপজেলার ধুলগ্রাম এলাকায় নিউ স্টার বেকারী ও বায়েজিদ বেকারীতে দেখা গেছে চারদিকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ, পাতিলে কালো পোড়া তেল, কেমিক্যালের রং ও কৃত্তিম ফ্লেভার ব্যবহার করে দীর্ঘদিন ধরে তৈরি হচ্ছে বিভিন্ন বেকারি(খাবার) পণ্য। এসব কারখানার নেই কোন সরকারি বিএসটিআইয়ের অনুমোদন। শুধু এই দুটি বেকারী কারখানাই নয়। অধিকাংশ বেকারীর কারখানার চিত্রই একই।এই পন্য বিক্রি হচ্ছে ডাসার ও মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন দোকানগুলোতে। এ ব্যাপারে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
জানা গেছে, বেশির ভাগ শিশুর পছন্দের খাবারের তালিকায় বিস্কুট, কেক, পাউরুটিসহ নানা জাতীয় বেকারির পণ্য রয়েছে। আবার অনেক সময় পরিবারের অন্য সদস্যরা এই জাতীয় খাবার বাজার থেকে কিনে খেতে পছন্দ করেন। এসব খাদ্যসামগ্রীর চাহিদাও বিভিন্ন দোকানে বেশ ভালো। এ ছাড়া বাসাবাড়িতে কিংবা আত্মীয়-স্বজনদের বাড়িতে গেলেও বেকারি পণ্য(খাবার) দিয়ে অনেকেই অতিথিদের আপ্যায়ন করে থাকেন। বাণিজ্যিকভাবে এসব পণ্য তৈরি ও বিপণন করার ক্ষেত্রে কিছু নিয়মনীতি রয়েছে। যা পালন করা প্রত্যেক বেকারি কারখানার বাধ্যতামূলক। কিন্তু কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করেই মাদারীপুরের অধিকাংশ বেকারী কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছে খাবার পন্য। দেখাযায় নিউ স্টার বেকারীর ফ্যাক্টারির অভ্যন্তরের বিভিন্ন জায়গায় ময়লার স্তুপ। স্যাঁতসেঁতে পাকা মেঝে। টিনের একটি ঘরে বড় আকারের চুলা বসিয়ে এসব পণ্য দীর্ঘদিন ধরে তৈরি করা হচ্ছে। গ্লোভবিহিন হাতে ও গেঞ্জি পড়ে দাঁড়িয়ে অপরিচ্ছন্ন শরীরে এসব পণ্য তৈরি করছেন শ্রমিকরা। পাশেই কেমিক্যাল রং ও ফ্লেভার গুঁড়া। জানা গেছে, বিভিন্ন হাস মুরগির খামারে বাচ্চা উৎপাদের জন্য ডিম ব্যবহার করা হয়। যেসব ডিম থেকে বাচ্চা উৎপাদিত না হয় সেই পচা ডিম ব্যবহার করা হয় এসব বেকারী কারখানায়। সরেজমিন ডাসারের বায়জেদি বেকারী ও নিউ স্টার বেকারীতে এমন ডিমের সন্ধান পাওয়া গেছে। বাচ্চা উৎপাদের জন্য ব্যবহৃত ডিমে খামারিরা বাচ্চা উৎপাদনের সম্ভব্য তারিখ দিয়ে রাখে। ওই নির্দিষ্ট তারিখে বাচ্চা উৎপাদিত না হলে সেই নষ্ট ডিম বিক্রি করে দেয়া হয় বিভিন্ন বেকারী কারখানায়। এসব ডিম আসে বগুড়া, নাটোর, রাজশাহী থেকে।
নাম প্রকাশে অনিচ্ছুক পাথুরিয়ার পাড় এলাকার এক ব্যবসায়ী জানান, প্রতিদিন সকালে দুর পাল্লার গাড়ীর ছাদে করে প্রচুর পরিমান পচা ডিম আসে। এসময় ডিম ব্যবহার করা হয় বিভিন্ন বেকারী কারখানায়।
স্থানীয় বাসিন্দা আতিক ফকির বলেন, এইসব বেকারীতে নষ্ট ডিম এবং ক্ষতিকর রং ব্যবহার করা হয়। এছাড়াও ভিতরের পরিবেশ খুবই খারাপ।
তবে এব্যাপারে বেকারী কারখানার কোন মালিকরাই এসময় অভিযোগ নিয়ে কথা বলতে রাজি হয়নি।
জাতীয় ভোক্তাঅধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের উপ-পরিচালক জান্নাতুল ফেরদাউস বলেন, এসব কারখানায় শীঘ্রই অভিযান চালানো হবে। অস্বাস্থকর পরিবেশে নষ্ট ডিম, রং ব্যবহার করে পন্য তেরী করা একটি অপরাধ।
Masum / Masum
খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক
বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর কর্মচারী ইউনিয়নের মানবন্ধন ও বিক্ষোভ মিছিল
বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান
ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক...
একই পরিবারের তিন বাংলাদেশীকে ইতালির রোমে নৃশংস ভাবে হত্যা..
বিশ্বকাপ উপলক্ষে বরগুনা জেলা কারাগারের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার শিরোপা
লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়
সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার
শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা
বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার
ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
Link Copied