ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নবনিযুক্ত সচিবের মত বিনিময়


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২৪-১০-২০২৪ দুপুর ৩:১৪

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন নবনিযুক্ত সচিব বেগম মাহবুবা ফারজানা। বৃহস্পতিবার (২৪শে অক্টোবর) সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বলেন, মন্ত্রণালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকল কর্মকর্তাকে একটি টিম (দল) হিসাবে কাজ করতে হবে। ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এই অবস্থানে এসেছি। সরকারি কর্মকর্তাদের নিকট জনগণের অনেক প্রত্যাশা রয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সততা, ন্যায়পরায়ণতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার প্রধানগণ তাঁদের প্রতিষ্ঠানের কার্যক্রম ও বিদ্যমান সমস্যার বিষয় সচিবের নিকট উপস্থাপন করেন। সভায় উত্থাপিত বিষয়ের আলোকে রেকর্ড অভ্ নোটস্ তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়। রেকর্ড অভ্ নোটসের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সচিব সভায় আশ্বাস প্রদান করেন। 

মতবিনিময় সভার শুরুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রম বিষয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন উপসচিব মুহাম্মদ শরিফুল হক। সভায় মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার (২৩শে অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদ বিন হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বেগম মাহবুবা ফারজানা-কে সচিব পদে পদোন্নতি প্রদান করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বদলি করা হয়।

Rp / Rp

আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় ডাবল গোল্ড জিতেছে আইইউটির 'রিয়েলিটি চেক'

আকাশ বাণীবি‌ডি২৪-এর প্রকাশক নিশাত তাসমিন তামান্নার মায়ের ইন্তেকাল

বাংলাদেশ সোসাইটি ফর হেড অ্যান্ড নেক সার্জনস-এর নতুন কমিটি গঠন: সভাপতি ডা. আবদুস সাত্তার, সম্পাদক ডা. আবদুল করিম মিঠু

পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

শোক সংবাদ

রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার: 'মাস্টারমাইন্ড' সেই দুর্নীতিবাজ কর্মকর্তা

রেল পূর্ব জিএমকে ব্ল্যাকমেইলিং এর অপচেষ্টার অভিযোগ উঠেছে সেভেনটি ওয়ান চিটাগাং নিউজ এর একজন রিপোর্টারের বিরুদ্ধে

রেলওয়েতে ছাত্রদল নেতাকে সরিয়ে আওয়ামী দোসর আনোয়ার

ফ্যাসিস্ট ও দূর্নীতির নায়কের প্রমোশনে : রেল প্রশাসনে হাতাশা

নাবিল আনোয়ার জুটির মিথ্যা প্রোপাগাণ্ডার বলি প্রকৌশলী বেলাল হোসেন

নবনিযুক্ত মন্ত্রীকে ‘দৈনিক সমাবেশ’ এর নির্বাহী সম্পাদক রফিকুল ইসলামের শুভেচ্ছা

ময়মনসিংহে ৮ সাংবাদিকের নামে জাতীয় পার্টি নেতা মনির চৌধুরীর একাধিক জিডি, নিন্দার ঝড়

যশোর–খুলনা রেলপথে রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজ পরিদর্শনে রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা