ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

পশ্চিমাঞ্চল রেলে যাত্রীসেবা ও নিরাপত্তায় বিশেষ মনোযোগ: ফরিদ আহম্মেদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-১২-২০২৫ দুপুর ২:২০

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহম্মেদ বাৎসরিক পরিদর্শনের অংশ হিসেবে উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ রেলস্টেশনসমূহ পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি সান্তাহার জংশন, সাহাগোলা, হেলালিয়া হাট, রানিনগর, আত্রাই, মাধনগর, নাটোর, আব্দুলপুর জংশন এবং ঈশ্বরদী রেলওয়ে স্টেশন ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট স্টেশনগুলোর প্ল্যাটফর্ম, স্টেশন ভবন, রেললাইন, সিগন্যালিং ব্যবস্থা, ইয়ার্ড, ট্রেন চলাচল ব্যবস্থাপনা ও যাত্রীসেবার সার্বিক অবস্থা পর্যালোচনা করা হয়।

পাশাপাশি যাত্রী নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সময়ানুবর্তিতা এবং অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন জিএম ফরিদ আহম্মেদ। তিনি যাত্রীবান্ধব সেবা নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ রেল পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ahad Hossain / Ahad Hossain

আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় ডাবল গোল্ড জিতেছে আইইউটির 'রিয়েলিটি চেক'

আকাশ বাণীবি‌ডি২৪-এর প্রকাশক নিশাত তাসমিন তামান্নার মায়ের ইন্তেকাল

বাংলাদেশ সোসাইটি ফর হেড অ্যান্ড নেক সার্জনস-এর নতুন কমিটি গঠন: সভাপতি ডা. আবদুস সাত্তার, সম্পাদক ডা. আবদুল করিম মিঠু

পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

শোক সংবাদ

রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার: 'মাস্টারমাইন্ড' সেই দুর্নীতিবাজ কর্মকর্তা

রেল পূর্ব জিএমকে ব্ল্যাকমেইলিং এর অপচেষ্টার অভিযোগ উঠেছে সেভেনটি ওয়ান চিটাগাং নিউজ এর একজন রিপোর্টারের বিরুদ্ধে

রেলওয়েতে ছাত্রদল নেতাকে সরিয়ে আওয়ামী দোসর আনোয়ার

ফ্যাসিস্ট ও দূর্নীতির নায়কের প্রমোশনে : রেল প্রশাসনে হাতাশা

নাবিল আনোয়ার জুটির মিথ্যা প্রোপাগাণ্ডার বলি প্রকৌশলী বেলাল হোসেন

নবনিযুক্ত মন্ত্রীকে ‘দৈনিক সমাবেশ’ এর নির্বাহী সম্পাদক রফিকুল ইসলামের শুভেচ্ছা

ময়মনসিংহে ৮ সাংবাদিকের নামে জাতীয় পার্টি নেতা মনির চৌধুরীর একাধিক জিডি, নিন্দার ঝড়

যশোর–খুলনা রেলপথে রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজ পরিদর্শনে রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা