কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীন
আজ (শনিবার) বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ কেন্দ্র কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করেছেন পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জনাব সুবক্তগীন। পরিদর্শনকালে তিনি স্টেশনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইসিডি কার্যক্রম, চলমান ও প্রস্তাবিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় মহাব্যবস্থাপক যাত্রীসেবার মানোন্নয়ন, স্টেশন ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ইনহাউস প্রশিক্ষণ কার্যক্রমেও তিনি অংশগ্রহণ করেন।
পরিদর্শনকালে মহাব্যবস্থাপক জনাব সুবক্তগীনের সঙ্গে উপস্থিত ছিলেন চিফ ইঞ্জিনিয়ার জনাব তানভীর হাসান, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার জনাব ছাদেকুর রহমান, ঢাকা বিভাগের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান, বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী ঢাকা বিভাগের কমান্ড্যান্ট মোহাম্মদ শফিকুল ইসলাম, বিভাগীয় প্রকৌশলী (১ ও ২), বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী এবং বিভাগীয় সিগন্যাল ও টেলিকম ইঞ্জিনিয়ার।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, এ ধরনের নিয়মিত পরিদর্শনের মাধ্যমে কমলাপুর রেলস্টেশনের সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও যাত্রীসেবার মান আরও উন্নত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
Ahad Hossain / Ahad Hossain
আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় ডাবল গোল্ড জিতেছে আইইউটির 'রিয়েলিটি চেক'
আকাশ বাণীবিডি২৪-এর প্রকাশক নিশাত তাসমিন তামান্নার মায়ের ইন্তেকাল
বাংলাদেশ সোসাইটি ফর হেড অ্যান্ড নেক সার্জনস-এর নতুন কমিটি গঠন: সভাপতি ডা. আবদুস সাত্তার, সম্পাদক ডা. আবদুল করিম মিঠু
পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
শোক সংবাদ
রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার: 'মাস্টারমাইন্ড' সেই দুর্নীতিবাজ কর্মকর্তা
রেল পূর্ব জিএমকে ব্ল্যাকমেইলিং এর অপচেষ্টার অভিযোগ উঠেছে সেভেনটি ওয়ান চিটাগাং নিউজ এর একজন রিপোর্টারের বিরুদ্ধে
রেলওয়েতে ছাত্রদল নেতাকে সরিয়ে আওয়ামী দোসর আনোয়ার
ফ্যাসিস্ট ও দূর্নীতির নায়কের প্রমোশনে : রেল প্রশাসনে হাতাশা
নাবিল আনোয়ার জুটির মিথ্যা প্রোপাগাণ্ডার বলি প্রকৌশলী বেলাল হোসেন
নবনিযুক্ত মন্ত্রীকে ‘দৈনিক সমাবেশ’ এর নির্বাহী সম্পাদক রফিকুল ইসলামের শুভেচ্ছা
ময়মনসিংহে ৮ সাংবাদিকের নামে জাতীয় পার্টি নেতা মনির চৌধুরীর একাধিক জিডি, নিন্দার ঝড়