ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

অ্যাডিশনাল ডিআইজি মো: জোবায়দুর রহমান ইন্তেকাল করেছেন


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৭-১১-২০২৪ বিকাল ৭:২৬

বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মোঃ জোবায়দুর রহমান, পিপিএম গতকাল বুধবার সন্ধ্যা ছয়টায় রাজধানীতে তাঁর নিজের বাসায় ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাযা আজ বৃহস্পতিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেন, র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান ও ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ এবং মরহুমের সহকর্মী ও আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।

জানাযা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইজিপি’র পক্ষে র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, ডিএমপি কমিশনার, অ্যাডিশনাল আইজিপি রেলওয়ে এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, সিলেট মেট্রোপলিটন পুলিশ ও ২০তম বিসিএস (পুলিশ) ব্যাচের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। মরহুমকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করা হয়।

মোঃ জোবায়দুর রহমান, পিপিএম ২০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সদস্য হিসেবে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সর্বশেষ তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশ থেকে রেলওয়ে রেঞ্জে বদলি হ‌ওয়ায় বদলিকৃত কর্মস্থানে যোগদানের উদ্দেশে গতকাল সিলেট থেকে ঢাকায় আসেন।

তিনি চাঁদপুর জেলার হাজীগঞ্জে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মরহুমকে আজ তাঁর গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Rp / Rp

আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় ডাবল গোল্ড জিতেছে আইইউটির 'রিয়েলিটি চেক'

আকাশ বাণীবি‌ডি২৪-এর প্রকাশক নিশাত তাসমিন তামান্নার মায়ের ইন্তেকাল

বাংলাদেশ সোসাইটি ফর হেড অ্যান্ড নেক সার্জনস-এর নতুন কমিটি গঠন: সভাপতি ডা. আবদুস সাত্তার, সম্পাদক ডা. আবদুল করিম মিঠু

পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

শোক সংবাদ

রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার: 'মাস্টারমাইন্ড' সেই দুর্নীতিবাজ কর্মকর্তা

রেল পূর্ব জিএমকে ব্ল্যাকমেইলিং এর অপচেষ্টার অভিযোগ উঠেছে সেভেনটি ওয়ান চিটাগাং নিউজ এর একজন রিপোর্টারের বিরুদ্ধে

রেলওয়েতে ছাত্রদল নেতাকে সরিয়ে আওয়ামী দোসর আনোয়ার

ফ্যাসিস্ট ও দূর্নীতির নায়কের প্রমোশনে : রেল প্রশাসনে হাতাশা

নাবিল আনোয়ার জুটির মিথ্যা প্রোপাগাণ্ডার বলি প্রকৌশলী বেলাল হোসেন

নবনিযুক্ত মন্ত্রীকে ‘দৈনিক সমাবেশ’ এর নির্বাহী সম্পাদক রফিকুল ইসলামের শুভেচ্ছা

ময়মনসিংহে ৮ সাংবাদিকের নামে জাতীয় পার্টি নেতা মনির চৌধুরীর একাধিক জিডি, নিন্দার ঝড়

যশোর–খুলনা রেলপথে রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজ পরিদর্শনে রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা