পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি
দৈনিক কালবেলা’ পত্রিকার বিগত ১৭ মার্চ ২০২৫ তারিখের ‘তলব পেয়েও ফিরতে নারাজ কূটনীতিকরা’ শীর্ষক প্রতিবেদনটির প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে। উল্লিখিত সংবাদে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের ঢাকায় ফেরার নোটিশ পাওয়া একজন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে যে, ‘বাংলাদেশের সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের বিধান না থাকায় বর্তমান সরকারের কোনো আদেশ তারা মানতে রাজি নন’। উক্ত কর্মকর্তার বরাতে আরো উল্লেখ করা হয় যে, ‘অন্তর্বর্তী সরকারের অধীনে কাজ চালিয়ে নিতে দেশে আমরা যাব না। দেশে গেলেই আমাদের নানা ভাবে হয়রানি করা হবে। এ ছাড়া দেশে ফিরলে জীবনের ঝুঁকি রয়েছে, তাই দেশে ফিরে যাব না।’
এ বিষয়ে প্রয়োজনীয় অনুসন্ধান সম্পন্ন করে পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত হয়েছে যে, বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের কোনো কর্মকর্তা এধরণের কোনো তথ্য ‘দৈনিক কালবেলা’ বা অন্য কোনো গণমাধ্যমের কাছে প্রদান করেনি। উল্লিখিত বক্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। এ ধরনের তথ্যের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তা তথা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে; যা নিন্দনীয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতাকে শ্রদ্ধা করে। তবে, ভিত্তিহীন সংবাদ প্রকাশ গণমাধ্যমের পেশাদার প্রতিশ্রুতি ও নৈতিক দায়বদ্ধতার পরিপন্থী। সাংবাদিকতার মৌলিক নীতিমালা অনুসারে, যথাযথ তথ্য যাচাই এবং সঠিক প্রতিবেদন প্রকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই, পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট গণমাধ্যমকে অনতিবিলম্বে এই সংবাদের সত্যতা যাচাই করতে ও সঠিক তথ্য প্রদান করতে আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে, ভবিষ্যতে এমন ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে।
Rp / Rp
আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় ডাবল গোল্ড জিতেছে আইইউটির 'রিয়েলিটি চেক'
আকাশ বাণীবিডি২৪-এর প্রকাশক নিশাত তাসমিন তামান্নার মায়ের ইন্তেকাল
বাংলাদেশ সোসাইটি ফর হেড অ্যান্ড নেক সার্জনস-এর নতুন কমিটি গঠন: সভাপতি ডা. আবদুস সাত্তার, সম্পাদক ডা. আবদুল করিম মিঠু
পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
শোক সংবাদ
রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার: 'মাস্টারমাইন্ড' সেই দুর্নীতিবাজ কর্মকর্তা
রেল পূর্ব জিএমকে ব্ল্যাকমেইলিং এর অপচেষ্টার অভিযোগ উঠেছে সেভেনটি ওয়ান চিটাগাং নিউজ এর একজন রিপোর্টারের বিরুদ্ধে
রেলওয়েতে ছাত্রদল নেতাকে সরিয়ে আওয়ামী দোসর আনোয়ার
ফ্যাসিস্ট ও দূর্নীতির নায়কের প্রমোশনে : রেল প্রশাসনে হাতাশা
নাবিল আনোয়ার জুটির মিথ্যা প্রোপাগাণ্ডার বলি প্রকৌশলী বেলাল হোসেন
নবনিযুক্ত মন্ত্রীকে ‘দৈনিক সমাবেশ’ এর নির্বাহী সম্পাদক রফিকুল ইসলামের শুভেচ্ছা
ময়মনসিংহে ৮ সাংবাদিকের নামে জাতীয় পার্টি নেতা মনির চৌধুরীর একাধিক জিডি, নিন্দার ঝড়