রাজশাহী জেলায় গত পাঁচ বছর পুকুর নদীতে গোসলে ৬৮ জনের মৃত্যূ
রাজশাহীর উপর বয়ে চলেছে তাপ প্রবাহ। এই তাপ প্রবাহ থেকে রক্ষা পেতে অনেকে পুকুরে এবং নদীতে গোসল করছেন। সাঁতার জানাদের সাথে সাঁতার না জানা শিশু কিশোররাও একইভাবে পুকুর ও নদীতে গোসল করছে গরম থেকে রক্ষা পেতে।
উদ্বেগের বিষয় হচ্ছে, স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী বন্ধুদের সাথে নিয়ে নদীতে গোসল করছেন যেটি তার পরিবার জানতে পারছে না। এমনকি স্কুল ফাঁকি দিয়ে পদ্মা নদীর পাড়ে অনেককে গোসল করতেও দেখা গেছে।
নাম প্রকাশ সে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান তারা ব্যাগে বাড়তি কাপড় নিয়ে আসেন যেদিন নদীতে গোসল করবে। গোসল করে আবার স্কুল ড্রেস পড়ে তারা নিজ নিজ বাড়িতে ফিরে যান স্কুলের ছুটির সময়ে।
রাজশাহী লালন শাহ মঞ্চের পেছনে পদ্মা নদীতে গোসল করছিল এরকমই সাতজনের একটি শিশু কিশোরের দল। তারা সকলে মালদা কলোনি বাসিন্দা। এই সাত সদস্যের শিশু কিশোরের দলে সবচেয়ে ছোট যে ছেলে সে একমাত্র সাঁতার জানতো বাকি ৬ জন সাঁতার জানে না বলে নিশ্চিত হওয়া গেছে।
রাজশাহীর আইবাঁধ এলাকায় রিপন,সাগর,ওয়াহেদসহ বেশ কিছু শিশু কিশোরের দেখা মিলেছে নদীতে গোসল করা অবস্থায়। তাদের সাথে কথা বলে জানা গেছে তারা স্থানীয় বাসিন্দা। পুকুরে কিংবা টিউবওয়েলের পানিতে গোসল করতে মজা পায় না তাই নদীতে গোসল করতে এসেছে।
নদীতে কৌতুহলের বশেই সবাই আসছে গোসল করতে।
সাঁতার জানার বিষয়ে সবার কাছে জানতে চাইলে, তারা জানান বন্ধুবান্ধবরা সাঁতার জানে এই ভরসায় তারাও আসছে তাদের সাথে।
গোসলরত শামসুল হক জানান, পদ্মা নদীতে এখন পানি কম। তবে কোথাও গলা পর্যন্ত পানি। আবার কোথাও দুইহাত উঁচু করেও পা দিয়ে পানির নিচ ঠাই পাওয়া যায় না। কাছ থেকে বোঝার উপায় নেই যে এই ছোট জায়গা তো এত গভীরতা আছে। বন্ধুবান্ধব একসাথে খেলতে খেলতে হঠাৎ করে কেউ ডুবে গেলে বুঝতে পারা যায় না।
আইবাঁধ এলাকায় কয়েকজন কিশোরের সাথে কথা বলে জানা গেছে, তারা পদ্মা নদীতে শখের বসে গোসল করতে আসে। এখানে ফুটবল খেলা শেষে সবাই একসাথে গোসল করে। অনেক বন্ধুরা সাঁতার জানে না। তাদেরকে না করা হয় পানিতে নামতে কিন্তু তারাও আমাদের সাথে গোসল করে। আইবাঁধ এলাকায় পানির গভীরতা বুঝা যায় না।
গত পরশুদিন আইবাঁধ এলাকায় পানিতে ডুবে মারা গেছে এক শিশু।
এ বিষয়ে রাজশাহী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগ,রাজশাহীর উপ পরিচালক মো: মঞ্জিল হক জানান, গত পাঁচ বছরে অর্থাৎ ২০২০ সাল থেকে গতকাল পর্যন্ত জেলায় ৬৮টি দুর্ঘটনায় ৫০ জন ডুবে মারা গেছে। আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করা হয়েছে।
বিভিন্ন ধরনের দুর্ঘটনা রোধে আমরা জনগণকে সচেতন করতে বিভিন্ন ধরনের সচেতনতামূলক লিফলেট বিতরণ, মাইকিং, সভা করে থাকি। বর্তমানে রাজশাহী জুড়ে তীব্র গরম পড়েছে। এই গরমের কারণে অনেকে সাতার না জানা থাকলেও নদীতে গোসল করতে আসে। একটু অসতর্কতায় ডুবে যান পানিতে। মূল্যবান একটি জীবন নিমিষেই শেষ হয়ে যায়।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন,আপনার সন্তানরা বিশেষ করে দুপুর বেলায় কোথায় থাকছে এটি লক্ষ্য রাখুন। সন্তানরা যাতে নদীতে না আসে গোসল করতে সে বিষয়ে বাসায় বুঝানোর পরামর্শ দেন। যারা সাতার জানে না তাদেরকে দ্রুত সাঁতার শেখা ও নদীতে না যাওয়ার অনুরোধ করেন। একই সাথে বিদ্যালয়ের টিচারদের কাছে অনুরোধ করেন তাদের শিক্ষার্থীরা যেন নদীতে না আসে গোসল করতে সে বিষয়ে সচেতনতা তৈরি করতে।
Masum / Masum
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে
মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া
সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী