ঢাকা বৃহষ্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

৬৪৩ কোটি টাকার সড়কে হাত দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং, দুর্নীতির সত্যতা পেল দুদক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৫-২০২৫ দুপুর ১২:৫৭

৬৪৩ কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়ক নির্মাণে অনিয়মের সত্যতা পেল দুর্নীতি দমন কমিশন (দুদক)।সোমবার (১২ মে) দুপুরের দিকে কুষ্টিয়া সড়ক ও জনপথ অফিসে দুদকের সমন্বিত কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের একটি টিম এ অভিযান পরিচালনা করেন।এদিকে প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগগুলো খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করছে দুদক। এ অভিযানে অনিয়ম ও দুর্নীতির সত্যতা পেয়েছেন বলে জানিয়েছে কুষ্টিয়া দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পাল।

কুষ্টিয়া সড়ক ও জনপথ অধিদফতরের উপ-বিভাগীয় প্রকৌশলী লিটন আহম্মেদ খান বলেন, বিভিন্ন অভিযোগের কারণে দুদকের অভিযান চলছে। ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো আমরা তদন্ত করে দেখব এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। 

এ বিষয়ে কথা বলার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি।  

কুষ্টিয়া দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পাল বলেন, সাড়ে ছয়শত কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের প্রশস্তকরণ ও সংস্কার কাজে দুর্নীতি-অনিয়মের অভিযোগ উঠেছে। সিডিউল মোতাবেক সঠিকভাবে কাজ হচ্ছে না। সেই প্রেক্ষিতে আমরা এই অভিযান পরিচালনা করেছি। আমরা অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছি। নির্মাণে কাজে ঠিকমতো বিটুমিন ব্যবহার করা হয়নি। হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে পিচ। রাস্তার বেশ কয়েক জায়গায় ধসে গেছে। আমরা পরীক্ষা করার জন্য নির্মাণ সামগ্রীর নমুনা সংগ্রহ করেছি। আমরা কমিশন বরাবর একটি রিপোর্ট দাখিল করবো। এই বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।  

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম বলেন, ২০২২ সেপ্টেম্বর মাস থেকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের প্রশস্তকরণ ও সংস্কার কাজ শুরু হয়। এ সময় একদফা এর মেয়াদ বাড়ানো হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হবে। সর্বমোট ৬৪৬ কোটি টাকার এই প্রকল্পের ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। তবে এখনো ঠিকাদারি প্রতিষ্ঠান জহুরুল লিমিটেড কাজ বুঝিয়ে দেয়নি। তারা কাজ বুঝিয়ে দেওয়ার আগে অভিযোগগুলো তদন্ত করে কাজ বুঝে নেওয়া হবে। এ সময় অনিয়ম-দুর্নীতির সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Admin / Admin

দিনাজপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন 

হাতীবান্ধায় হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়া আসামি রাতভর অভিযান শেষে গ্রেফতার

বাগেরহাটে দুষ্কৃতিকারীদের গুলিতে যুবক নিহত

বরগুনায় ২৬ এ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

স্বাধীনতা দিবস উপলক্ষে বাগেরহাটে সেচ্ছাসেবক দলের পতাকা র‌্যালি  ও পথসভা

মোড়েলগঞ্জে বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাটে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মহাদেবপুরের জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়কে মহিলা কলেজ  করা হবে -- এমপি ফজলে হুদা

বরগুনা ১ আসনের  এমপি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা দিলেন সাংবাদিক মীর খাইরুল

বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী খানজাহান আলী দরগাহ মোটেলে অনুষ্ঠিত

মহাদেবপুরে এমপির উপস্থিতিতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত সাধারণের মাঝে খুশির জোয়ার

দিনাজপুরে রোলেক্স বেকারী'র ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী   উপলক্ষে মনোরম ইফতার মাহফিল 

তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ -- ডাঃ জাহিদ হোসেন