"কমিউনিস্ট পার্টি অফ চায়না" এর আমন্ত্রণে বেইজিং এ বিএনপি'র প্রতিনিধি দল
কমিউনিস্ট পার্টি অব চায়না এর আমন্ত্রণে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিতব্য "CPC in Dialogue with political Parties from Neighboring Countries" শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল চীনে গতকাল ২৪ মে রওনা দিয়েছে ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত প্রেস ব্রিফিং এ এই সফরের কথা জানানো হয়।
উক্ত সম্মেলনটি ২৫-২৬ মে ২০২৫ তারিখে চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হবে।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য জনাব গোলাম আকবর খোন্দকার। তাঁর নেতৃত্বে বিএনপির এই প্রতিনিধিদল সম্মেলনে চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়া, উত্তর-পূর্ব এশিয়া, দক্ষিণ এবং মধ্য এশিয়ার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে অংশগ্রহণ করবেন।
প্রতিনিধি দলে আরও থাকবেন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- ডাঃ মোহাম্মদ রফিকুল ইসলাম এবং
জিয়াউর রহমান ফাউন্ডেশন (ZRF) এর ডাইরেক্টর প্রোগ্রাম- ড. শাহ মোহাম্মদ আমান উল্লাহ।
চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এই সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্য হচ্ছে- "পারস্পরিক আস্থা, উন্নয়ন ও এশীয় সংহতির মাধ্যমে উচ্চপর্যায়ের সংলাপ ও সহযোগিতা", "সভ্যতার পারস্পরিক শিক্ষা ও বিনিময়" সহ চীনের আধুনিকায়নের অভিজ্ঞতা শেয়ার করা।
উল্লেখযোগ্য যে, এই সম্মেলনের পর ২৪ থেকে ৩১ মে ২০২৫ পর্যন্ত প্রতিনিধি দলটি বেইজিং এবং ইউনান প্রদেশে চীনা আধুনিকায়নের বিভিন্ন দিক সরেজমিনে দেখার সুযোগ পাবেন। এই 'ফিল্ড ট্রিপ'-এ তারা চীনের আধুনিক শাসনব্যবস্থা এবং উন্নয়ন প্রক্রিয়ার বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিশ্বাস করে, এই সফর চীন ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক, সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Masum / Masum
আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় ডাবল গোল্ড জিতেছে আইইউটির 'রিয়েলিটি চেক'
আকাশ বাণীবিডি২৪-এর প্রকাশক নিশাত তাসমিন তামান্নার মায়ের ইন্তেকাল
বাংলাদেশ সোসাইটি ফর হেড অ্যান্ড নেক সার্জনস-এর নতুন কমিটি গঠন: সভাপতি ডা. আবদুস সাত্তার, সম্পাদক ডা. আবদুল করিম মিঠু
পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
শোক সংবাদ
রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার: 'মাস্টারমাইন্ড' সেই দুর্নীতিবাজ কর্মকর্তা
রেল পূর্ব জিএমকে ব্ল্যাকমেইলিং এর অপচেষ্টার অভিযোগ উঠেছে সেভেনটি ওয়ান চিটাগাং নিউজ এর একজন রিপোর্টারের বিরুদ্ধে
রেলওয়েতে ছাত্রদল নেতাকে সরিয়ে আওয়ামী দোসর আনোয়ার
ফ্যাসিস্ট ও দূর্নীতির নায়কের প্রমোশনে : রেল প্রশাসনে হাতাশা
নাবিল আনোয়ার জুটির মিথ্যা প্রোপাগাণ্ডার বলি প্রকৌশলী বেলাল হোসেন
নবনিযুক্ত মন্ত্রীকে ‘দৈনিক সমাবেশ’ এর নির্বাহী সম্পাদক রফিকুল ইসলামের শুভেচ্ছা
ময়মনসিংহে ৮ সাংবাদিকের নামে জাতীয় পার্টি নেতা মনির চৌধুরীর একাধিক জিডি, নিন্দার ঝড়