ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

বঙ্গবন্ধু সেতু এলাকায় ১০ কিলোমিটার যানজট


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-১-২০২৪ দুপুর ১২:৩৪

টাঙ্গ‌াইলে বঙ্গবন্ধু সেতুর ওপর গভীর রা‌তে পরপর দুইটি ট্রাক বিকলের ফ‌লে টোল আদায় বন্ধ থাকা এবং ঘন কুয়াশার কার‌ণে মহাসড়‌কে যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে প্রায় ১০ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে কোথাও যানজট ও ধীরগ‌তি‌তে প‌রিবহন চলাচল কর‌ছে।

বুধবার (২৪ জানুয়ারি) ভোররাত থে‌কেই বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে মহাসড়‌কের এলেঙ্গা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট ও ধীরগতিতে পরিবহন চলাচল কর‌ছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন মিয়া বলেন, বঙ্গবন্ধু সেতুর ওপর রাতে দুইটি ট্রাক বিকলের পর দুই দফায় টোল আদায় বন্ধের কারণে মহাসড়কে পরিবহন ধীরগতিতে চলাচল করছে। মহাসড়কে পরিবহনের ধীরগতি কমিয়ে আনতে কাজ করা হ‌চ্ছে।

মহাসড়‌কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, ভোর ৬টা পর্যন্ত মহাসড়কের এলেঙ্গা অংশে যানবাহন ধীর গতিতে চলাচল করেছে। এখনো প‌রিবহ‌নের চাপ র‌য়ে‌ছে।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, রাতে সেতুতে দুইটি ট্রাক বিকল হয়। এতে কিছু সম‌য়ের জন‌্য সেত‌ু‌তে টোল আদায় বন্ধ রাখা হয়। পরে সেতুর ওপর থে‌কে ট্রাক দুইটি অপসারণ করা হয়। এ ছাড়া ঘন কুয়াশায় মহাসড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণ রোধে টোলপ্লাজা এলাকায় গণসচেতনতায় সতর্কতামূলক লিফলেট বিতরণসহ সেতুর পূর্ব ও পশ্চিমে মাইকিং করা হচ্ছে।

Admin / Admin

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ