কমলগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন হাফিজ মাওলানা মো: শফিকুল ইসলাম
কমলগঞ্জ প্রতিনিধি: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্যে কমলগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন হাফিজ মাওলানা মো: শফিকুল ইসলাম।
তিনি কমলগঞ্জ উপজেলার পূর্ব কোনাগাঁও সুন্নি জামে মসজিদে দীর্ঘদিন যাবত সুনামের সাথে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি ভানুগাছ চৌমুহনী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ও সরইবাড়ি দারুস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে সমাজে ইসলামি শিক্ষার ব্যাপক প্রচার ও প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন এই তরুণ আলেম।
জাতীয়ভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্যে ২০২৩-২৪ অর্থ বছরে 'সমাজে অনুসরণীয় ব্যক্তিত্ব হিসেবে শিক্ষাগত যোগ্যতা, ধর্মীয় জ্ঞান ও ইসলামি মূল্যবোধের প্রচার-প্রসার, আর্থ-সামাজিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তবায়নের ক্ষেত্রে কৃতিত্বের সাক্ষর রেখেছেন' এই শিরোনামে কমলগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ ইমাম হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন।
হাফিয মাওলানা মো. শফিকুল ইসলাম ২০১৯ সালে ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেট থেকে নিয়মিত ইমাম প্রশিক্ষণ গ্রহণ করে, প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আর্থ-সামাজিক উন্নয়নেও অগ্রণী ভূমিকা রাখছেন।
তিনি ২০০৬ সালে বনগাঁও আলহাজ হাবিব উল্লাহ হাফিজিয়া মাদ্রাসা থেকে হিফয সম্পন্ন করে পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন, পাশাপাশি দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট থেকে ক্বারীয়ানা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। মাওলানা মো. শফিকুল ইসলাম ২০১২ সালে বিজ্ঞান বিভাগে দাখিল, ২০১৪ সালে বিজ্ঞান বিভাগে আলিম, ২০১৭ সালে ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাযিল এবং সর্বশেষ তিনি ২০২০ সালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল ( হাদিস) প্রথম বিভাগে উত্তীর্ণ হন।পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।
Masum / Masum
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ
Link Copied