দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দিনাজপুর
আবারো দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দিনাজপুর। মৃদু শৈত্যপ্রবাহে কাবু এ অঞ্চলের মানুষ। দিনাজপুর আবহাওয়া অফিসের তথ্যমতে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এটি আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
এদিকে বেলা গড়ালেও কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে দূরপাল্লার যানবাহন। ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
ভ্যানচালক আহাদুল হক বলেন, প্রায় মাস খানেক ধরে ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাস বইছে, সূর্যের দেখা মেলে না অধিকাংশ দিনে। ঠান্ডায় মানুষ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হয় না। এজন্য আমাদের দিনের অধিকাংশ সময় ভাড়া না পেয়ে বসে সময় কাটাতে হয়।
ইটভাটা শ্রমিক মকবুল ইসলাম বলেন, সকাল থেকে ঠান্ডা বাতাসের সঙ্গে ঘন কুয়াশায় রাস্তাঘাট কিছু দেখা যাচ্ছে না। ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে, তাই ভাটায় কাজে যাই নাই।
কৃষক আতাউর রহমান বলেন, গত কয়েক বছরের তুলনায় এবার শীত মৌসুমে শীত বেশি হওয়ায় বীজতলাসহ আলুর ব্যাপক ক্ষতি হয়ে যাচ্ছে। বাজার থেকে দামি দামি কীটনাশক স্প্রে করেও ফসল রক্ষা করা যাচ্ছে না। আলুর গাছ মরে যাচ্ছে বীজতলা হলুদ হয়ে যাচ্ছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, জেলায় বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় আবারো দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এ জেলায়। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
Admin / Admin
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত