ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) পদে এস এম মাহবুব আলম এর যোগদান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৮-২০২৫ দুপুর ১২:১৩

পেট্রোবাংলায় পরিচালক (প্রশাসন) পদে যোগদান করেন এস এম মাহবুব আলম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নম্বর : ০৫.০০.০০০০.১৩২.১৯.০০৪.২৫-৮১৩; তারিখ: ১০-৮-২০২৫ এ যুগ্মসচিব জনাব এস এম মাহবুব আলম-কে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)’য় পদায়ন করা হয়। সে মোতাবেক তিনি ১৯ আগস্ট, ২০২৫ তারিখে পেট্রোবাংলায় এর পরিচালক পদে পদায়নের নিমিত্ত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে যোগদান করেন। পেট্রোবাংলায় পরিচালক (প্রশাসন) পদে যোগদান উপলক্ষ্যে যুগ্মসচিব জনাব এস এম মাহবুব আলম-কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন পেট্রোবাংলা’র চেয়ারম্যান জনাব মো: রেজানুর রহমান, পরিচালকবৃন্দসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও পেট্রোবাংলা অফিসার্স এসোসিয়েশন এবং পেট্রোবাংলা কর্মচারী ইউনিয়ন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

উল্লেখ্য, জনাব এস এম মাহবুব আলম ২১তম বিসিএস প্রশাসন ক্যাডারে ৩১ মে, ২০০৩ তারিখে যোগদান করেন। তিনি সরকারের অর্থ বিভাগ, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি প্রথম সচিব এবং কাউন্সিলর (ইকনমিক) হিসেবে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশ মিশনে কাজ করেছেন। জনাব এস এম মাহবুব আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ হতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি এবং অষ্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি থেকে পাবলিক পলিসি এন্ড ম্যানেজমেন্ট বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন।

Rp / Rp

আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় ডাবল গোল্ড জিতেছে আইইউটির 'রিয়েলিটি চেক'

আকাশ বাণীবি‌ডি২৪-এর প্রকাশক নিশাত তাসমিন তামান্নার মায়ের ইন্তেকাল

বাংলাদেশ সোসাইটি ফর হেড অ্যান্ড নেক সার্জনস-এর নতুন কমিটি গঠন: সভাপতি ডা. আবদুস সাত্তার, সম্পাদক ডা. আবদুল করিম মিঠু

পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

শোক সংবাদ

রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার: 'মাস্টারমাইন্ড' সেই দুর্নীতিবাজ কর্মকর্তা

রেল পূর্ব জিএমকে ব্ল্যাকমেইলিং এর অপচেষ্টার অভিযোগ উঠেছে সেভেনটি ওয়ান চিটাগাং নিউজ এর একজন রিপোর্টারের বিরুদ্ধে

রেলওয়েতে ছাত্রদল নেতাকে সরিয়ে আওয়ামী দোসর আনোয়ার

ফ্যাসিস্ট ও দূর্নীতির নায়কের প্রমোশনে : রেল প্রশাসনে হাতাশা

নাবিল আনোয়ার জুটির মিথ্যা প্রোপাগাণ্ডার বলি প্রকৌশলী বেলাল হোসেন

নবনিযুক্ত মন্ত্রীকে ‘দৈনিক সমাবেশ’ এর নির্বাহী সম্পাদক রফিকুল ইসলামের শুভেচ্ছা

ময়মনসিংহে ৮ সাংবাদিকের নামে জাতীয় পার্টি নেতা মনির চৌধুরীর একাধিক জিডি, নিন্দার ঝড়

যশোর–খুলনা রেলপথে রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজ পরিদর্শনে রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা