দিনাজপুরে সোয়া তিন ঘণ্টা পর রেলপথ ও সড়ক অবরোধ প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা
দিনাজপুরে সোয়া তিন ঘণ্টা পর রেলপথ ও সড়ক অবরোধ প্রত্যাহার করেছে ডিপ্লোমা শিক্ষার্থীরা।
দুপুর ১টা ১০ মিনিটের দিকে তারা এ কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
এরফলে অটোরিকশা, বাস, ট্রাকসহ শত শত যানবাহন আটকে পড়ে। এতে শহরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন পথচারীরা। রেলপথে অবস্থানের কারণে আটকা পড়ে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ও রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে পৌঁছে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
আন্দোলনরত দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো.মকবুল হোসেন মনু জানান, গত কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে বিএসসি ইঞ্জিনিয়াররা আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সরাসরি গুলি করে হত্যার হুমকি দেয়। এই হুমকির প্রেক্ষিতে আমাদের পক্ষ থেকে হুমকি দাতাদের ২৪ ঘণ্টার মধ্যে তাদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। কিন্তু এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থাগ্রহণ করা হয়নি। এ কারণে আমরা এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।
দিনাজপুর রেলওয়ের স্টেশন সুপার জিয়াউল হক জানান, রেলপথ অবরোধের ফলে ঢাকাগামী ‘দ্রুতযান এক্সপ্রেস’ ও রাজশাহীগামী ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেন দু'টি দিনাজপুর রেল স্টেশনে আটকা পড়ে। দ্রুতযান সকাল ৯ টা ৫০ মিনিটে স্টেশন ত্যাক করার কথা থাকলেও প্রায় সোয়া তিন ঘন্টা দিনাজপুর স্টেশনে অবস্থান করেছে।
দিনাজপুর রেলওয়ের স্টেশন সুপার জিয়াউল হক জানান, রেলপথ অবরোধের ফলে ঢাকাগামী ‘দ্রুতযান এক্সপ্রেস’ ও রাজশাহীগামী ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেন দু'টি দিনাজপুর রেল স্টেশনে আটকা পড়ে। দ্রুতযান সকাল ৯ টা ৫০ মিনিটে স্টেশন ত্যাক করার কথা থাকলেও প্রায় সোয়া তিন ঘন্টা দিনাজপুর স্টেশনে অবস্থান করেছে।
দুপুর একটা ১০ মিনিটে একটায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে ট্রেন দুটি স্টেশন ছেড়ে গন্তব্য স্থলে ছেড়ে যায়।
আন্দোলনকারি শিক্ষার্থীরা জানায়, আন্দোলনের মূল লক্ষ্য হলো ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার নিশ্চিত করা এবং পদোন্নতি ও নিয়োগ সংক্রান্ত ন্যায্য সুযোগ প্রাপ্ত করা। তাদের দাবির মধ্যে রয়েছে
উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ সংরক্ষণ: কেবল পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে উত্তীর্ণদের জন্য। পদোন্নতির কোটা বৃদ্ধি: বর্তমান ৩৩% থেকে ৫০% করা।প্রশাসনিক পদে নিয়োগ: প্রশাসন ক্যাডার থেকে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সুযোগ প্রদান।
বিএসসি প্রকৌশলীদের অন্য ক্যাডারে নিয়োগ বন্ধ: ডিপ্লোমা প্রকৌশলীদের সুবিধার জন্য।জনবল কাঠামোতে সমন্বয়: বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপাত নির্ধারণে ১:৫।
প্রশাসনিক পদে পদোন্নতি ও সুবিধা: ন্যায্য সুযোগ নিশ্চিত করা ও অন্য সকল দাবির সমাধান ও ন্যায্য কর্মসংস্থান: ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার সুরক্ষা।
উল্লিখিত দাবি উপস্থাপন করে শিক্ষার্থীরা বলেন তাদের দাবি পূরণ না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
Rp / Rp
দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থীই
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জাতি ধর্মের কোন ভেদাভেদ নাই - এমপি ফজলে হুদা
মোরেলগঞ্জে দুই প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের কে কারণ দর্শানোর নোটিশ
বাগেরহাটে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বাগেরহাটে হামিম পরিবহনের ধাক্কায় নিহত ১, আহত ৪
বাগেরহাটে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন
মাদক বিরোধী অভিযানে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকা হতে ৬৭ কেজি গাজা সহ ০১ জন মাদক কারবারি আটক এবং ০১ টি পিকআপ ভ্যান জব্দ করেছে র্যাব ৭ চট্টগ্রাম
হাওরে মাছের অভয়াশ্রম বাড়ানো হবে, ইজারা প্রথা তুলে দেওয়ার উদ্যোগ -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
শরীয়তপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণী ও ভাই-বোনকে গাছে বেঁধে নির্যাতন: গ্রেপ্তার ২
পানির নিচে ছিল লাভের আশা, বাজারে এসে মিলছে লোকসান
মহাদেবপুরে রাসায়নিক সারের অপব্যবহার রোধে উঠান বৈঠকের নির্দেশ দিলেন - এমপি ফজলে হুদা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু
শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে মানবতার আলো ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি
Link Copied