ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

বাগেরহাটে হামিম পরিবহনের ধাক্কায় নিহত ১, আহত ৪


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৯-৮-২০২৬ রাত ৯:৫০

বাগেরহাটের শরণখোলায় হামিম পরিবহনের ধাক্কায় আবু হানিফা (৭০) নামে এক অটোবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।
রবিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার রায়েন্দা-রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু হানিফা উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের বাসিন্দা। তিনি নুরুল ব্যাপারীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় হামিম পরিবহনটি পার্কিং করার সময় হঠাৎ ব্রেক কাজ না করায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি অটোবাইক, একটি ইজিবাইকসহ কয়েকটি যানবাহনে ধাক্কা দেয়। এতে অটোবাইক চালক আবু হানিফাসহ কয়েকজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু হানিফাকে মৃত ঘোষণা করেন। আহত অপর চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।
দুর্ঘটনার খবর পেয়ে নিহতের স্বজনরা শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। সেখানে স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, বাসটি পার্কিং করার সময় কীভাবে নিয়ন্ত্রণ হারাল এবং ব্রেকের ত্রুটি ছিল কি না, তা তদন্ত করে দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের চিহ্নিত করা প্রয়োজন।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Rp / Rp

দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থীই

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জাতি ধর্মের কোন ভেদাভেদ নাই - এমপি ফজলে হুদা

মোরেলগঞ্জে দুই প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের কে কারণ দর্শানোর নোটিশ

বাগেরহাটে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাগেরহাটে হামিম পরিবহনের ধাক্কায় নিহত ১, আহত ৪

বাগেরহাটে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে  সংবাদ সম্মেলন

মাদক বিরোধী অভিযানে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকা হতে ৬৭ কেজি গাজা সহ ০১ জন মাদক কারবারি আটক এবং ০১ টি পিকআপ ভ্যান জব্দ করেছে র‍্যাব ৭ চট্টগ্রাম

হাওরে মাছের অভয়াশ্রম বাড়ানো হবে, ইজারা প্রথা তুলে দেওয়ার উদ্যোগ -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

শরীয়তপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণী ও ভাই-বোনকে গাছে বেঁধে নির্যাতন: গ্রেপ্তার ২

পানির নিচে ছিল লাভের আশা, বাজারে এসে মিলছে লোকসান

মহাদেবপুরে রাসায়নিক সারের অপব্যবহার রোধে উঠান বৈঠকের নির্দেশ দিলেন - এমপি ফজলে হুদা 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে মানবতার আলো ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি