ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত


মো: সুজন মোল্লা,  বাগেরহাট জেলা প্রতিনিধি  photo মো: সুজন মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৫-১২-২০২৫ বিকাল ৬:১৩

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাদ জুম্মা বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদসহ জেলার সকল মসজিদ এবং মাদ্রাসায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৫ ডিসেম্বর) দোয়া অনুষ্ঠানে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং সাধারণ মুসাল্লিারা অংশগ্রহণ করে। দোয়া মুনাজাতে বেগম খালেদা জিয়ার দীর্ঘ জীবন ও সুস্থতা কামনা করা হয়।

ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের দোয়া মুনাজাতে সর্বস্তরেরবিএনপি মুসল্লিদের সাথে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক শামিমুর রহমান শামীম, কেন্দ্রীয় কমিটির সদস্য সদস্য এ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. লায়ন ফরিদুল ইসলাস, খাদেম নেয়ামুল নাসির আলাপ, শেখ সমশের আলী মোহন, জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার জাকির হোসেন, খান মনিরুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসরাম শান্তসহ জেলা বিএনপি নেতৃবৃন্দ ও মুসাল্লিরা। দোয়া মুনাজাত পরিচালনা করেন ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদের খতিব মাওলানা মোঃ নাসির উদ্দিন।

Masum / Masum

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ