মাঘের শেষেও কুয়াশায় ঢাকা পঞ্চগড়
ঘন কুয়াশার আবরণে আবারও ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়। মাঘ বিদায় নিলেও এ জেলা থেকে কুয়াশাচ্ছন্ন শীতের আমেজ এখনো কাটেনি। শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। সকালে তাপমাত্রা রেকর্ডের এই তথ্য জানান, জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।
জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, তাপমাত্রা বাড়লেও গত তিন সপ্তাহ পর আবারও কুয়াশায় আচ্ছন্ন উত্তরের এ জেলা। কুয়াশার সঙ্গে বইছে হিমশীতল বাতাস। ঘন কুয়াশার কারণে শহর ও গ্রামীণ সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। এতে বিভিন্ন পেশার শ্রমজীবীদের কাজে যেতে দেখা গেছে।
স্থানীয়রা জানান, হঠাৎ করেই আজ আবার ঘন কুয়াশায় ঢাকা পড়েছে আমাদের এলাকা। তাপমাত্রা বাড়লেও কুয়াশার সঙ্গে বাতাস বয়ে যাওয়ায় কিছুটা ঠান্ডা অনুভব হচ্ছে।
জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, তাপমাত্রা বেড়েছে। তবে শনিবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে এ অঞ্চল। আজ ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হলেও সেটি ছিল দেশের সর্বনিম্ন।
Admin / Admin
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত