দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের টাকায় পিষ্ট হয়ে দুইজন নিহত: আহত-২
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে প্রাণ কোম্পানীর এক নারী কর্মী ও ভ্যান চালক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ২জন। আহতদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
আজ বুধবার ( ২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের ফুলবাড়ী উপজেলার ভিমপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফুলবাড়ী উপজেলার জামডাঙ্গা গ্রামের আইনুল হক (৫৩) ও বলিহরপুর গ্রামের রুনা খাতুন (২৩)।
আইনুল হক পেশায় ভ্যান চালক ও রুনা খাতুন রাঙ্গা মাটির প্রাণ কোম্পারীর কর্মচারী।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ জানিয়েছে, সকালে আইনুল হকের চার্জার ভ্যানে করে প্রাণ কোম্পারীর কর্মচারী রুনা খাতুন তিনজন যাচ্ছিল। পথে ভিমপুর এলাকায় দ্রতগামী একটি ট্রাকের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনা স্থলেই ভ্যানের চালক আইনুল হক ও প্রানের কর্মচারী রুনা খাতুন নিহত হন।
এ সময় আরও ২ জন আহত হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার করে আহতদেরকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। স্থানীয়রা ট্রাকটি আটক করেছে।
Rp / Rp
দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থীই
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জাতি ধর্মের কোন ভেদাভেদ নাই - এমপি ফজলে হুদা
মোরেলগঞ্জে দুই প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের কে কারণ দর্শানোর নোটিশ
বাগেরহাটে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বাগেরহাটে হামিম পরিবহনের ধাক্কায় নিহত ১, আহত ৪
বাগেরহাটে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন
মাদক বিরোধী অভিযানে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকা হতে ৬৭ কেজি গাজা সহ ০১ জন মাদক কারবারি আটক এবং ০১ টি পিকআপ ভ্যান জব্দ করেছে র্যাব ৭ চট্টগ্রাম
হাওরে মাছের অভয়াশ্রম বাড়ানো হবে, ইজারা প্রথা তুলে দেওয়ার উদ্যোগ -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
শরীয়তপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণী ও ভাই-বোনকে গাছে বেঁধে নির্যাতন: গ্রেপ্তার ২
পানির নিচে ছিল লাভের আশা, বাজারে এসে মিলছে লোকসান
মহাদেবপুরে রাসায়নিক সারের অপব্যবহার রোধে উঠান বৈঠকের নির্দেশ দিলেন - এমপি ফজলে হুদা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু
শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে মানবতার আলো ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি
Link Copied