ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

দিনাজপুরে সাত বছরের শিশুকে হত্যা: বইছে শোকের মাতম


শাহ্‌ আলম শাহী, দিনাজপুর photo শাহ্‌ আলম শাহী, দিনাজপুর
প্রকাশিত: ২৮-২-২০২৬ রাত ১১:২১
দিনাজপুরের নবাবগঞ্জে সার বছর বয়সী এক শিশুর গলায় ক্ষত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  পুলিশ বলছে,এটি একটি হত্যাকাণ্ড। ধারালো অস্ত্রের আঘাতে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।হৃদয়বিদারক এ ঘটনায়  পরিবারে শোকের মাতম বইছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমরুল বাড়ি ডাঙ্গাপাড়া মাদ্রাসাসংলগ্ন একটি ভুট্টাখেতের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুর নাম সিরাজুল আল সামস (৭)। সে ওই এলাকার মো. মমিনুল ইসলামের ছেলে এবং আফতাবগঞ্জ চাইল্ড কেয়ার স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
 
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ইফতারের পর সামস নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে না পেয়ে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়রা মাদ্রাসার পাশের ভুট্টাখেতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টুদে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি একটি হত্যাকাণ্ড। ধারালো অস্ত্রের আঘাতে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
 
পরিবারের পক্ষ থেকেও ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করা হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

Ahad Hossain / Ahad Hossain

দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থীই

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জাতি ধর্মের কোন ভেদাভেদ নাই - এমপি ফজলে হুদা

মোরেলগঞ্জে দুই প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের কে কারণ দর্শানোর নোটিশ

বাগেরহাটে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাগেরহাটে হামিম পরিবহনের ধাক্কায় নিহত ১, আহত ৪

বাগেরহাটে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে  সংবাদ সম্মেলন

মাদক বিরোধী অভিযানে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকা হতে ৬৭ কেজি গাজা সহ ০১ জন মাদক কারবারি আটক এবং ০১ টি পিকআপ ভ্যান জব্দ করেছে র‍্যাব ৭ চট্টগ্রাম

হাওরে মাছের অভয়াশ্রম বাড়ানো হবে, ইজারা প্রথা তুলে দেওয়ার উদ্যোগ -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

শরীয়তপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণী ও ভাই-বোনকে গাছে বেঁধে নির্যাতন: গ্রেপ্তার ২

পানির নিচে ছিল লাভের আশা, বাজারে এসে মিলছে লোকসান

মহাদেবপুরে রাসায়নিক সারের অপব্যবহার রোধে উঠান বৈঠকের নির্দেশ দিলেন - এমপি ফজলে হুদা 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে মানবতার আলো ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি