ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

দিনাজপুরে চাঞ্চল্যকর শিশু সামস্‌ হত্যাকাণ্ডে আটক চাচাতো ভাই আমান আটক


শাহ্‌ আলম শাহী, দিনাজপুর photo শাহ্‌ আলম শাহী, দিনাজপুর
প্রকাশিত: ২৮-২-২০২৬ রাত ১১:৩৫
দিনাজপুরের নবাবগঞ্জে চাঞ্চল্যকর শিশু শামস্‌ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ আজ শনিবার বিকেলে একজনকে আটক করেছে।
ঘটনাস্থল পুলিশের উবর্ধতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮ টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের আমরুলবাড়ী ডাঙাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 
পুলিশী তৎপরতায় বেরিয়ে এসেছে শিশু সিরাজুল আল সামস (৭) কে হত্যা করেছে তারই আপন চাচাতো ভাই আমানুল ইসলাম আমান(২১)।
দিনাজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আনোয়ার হোসেন বলেন, হত্যাকারী আমানুল ইসলাম আমানকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আমানের জবানবন্দি অনুযায়ী চাচীর প্রতি দীর্ঘদিনের ক্ষোভ এবং চাচার সম্পত্তির লোভ থেকেই সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমানের দাবি অনুযায়ী তার চাচী তাকে অবহেলা করতেন, অপরদিকে চাচাতো ভাই সামস ও তার পরিবার ভালোভাবে জীবনযাপন করছিল এ থেকেই তার মধ্যে হিংসা ও বিদ্বেষ তৈরি হয়।
ঘটনার দিন শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে আমান একটি পাঞ্জাবি সেলাইয়ের কথা বলে তার চাচীর বাড়িতে যায়। সেখান থেকে কৌশলে সামসকে বাইরে ডেকে নিয়ে আসে। পরে বাড়ির পাশের একটি মাদ্রাসার কক্ষে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে হত্যা করে।
নিশ্চিত হওয়ার পর পাশের একটি ভুট্টাক্ষেতে মরদেহ ফেলে রেখে আসে সে।
পরবর্তীতে সামসের মা ছেলেকে খুঁজতে গিয়ে আমানের কাছে জানতে চাইলে সে বিভ্রান্তিকর তথ্য দেয়। পরে এলাকাবাসীর সহায়তায় খোঁজাখুঁজির এক পর্যায়ে ভুট্টাক্ষেত থেকে সামসের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারের পর তাকে দ্রুত ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Ahad Hossain / Ahad Hossain

দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থীই

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জাতি ধর্মের কোন ভেদাভেদ নাই - এমপি ফজলে হুদা

মোরেলগঞ্জে দুই প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের কে কারণ দর্শানোর নোটিশ

বাগেরহাটে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাগেরহাটে হামিম পরিবহনের ধাক্কায় নিহত ১, আহত ৪

বাগেরহাটে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে  সংবাদ সম্মেলন

মাদক বিরোধী অভিযানে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকা হতে ৬৭ কেজি গাজা সহ ০১ জন মাদক কারবারি আটক এবং ০১ টি পিকআপ ভ্যান জব্দ করেছে র‍্যাব ৭ চট্টগ্রাম

হাওরে মাছের অভয়াশ্রম বাড়ানো হবে, ইজারা প্রথা তুলে দেওয়ার উদ্যোগ -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

শরীয়তপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণী ও ভাই-বোনকে গাছে বেঁধে নির্যাতন: গ্রেপ্তার ২

পানির নিচে ছিল লাভের আশা, বাজারে এসে মিলছে লোকসান

মহাদেবপুরে রাসায়নিক সারের অপব্যবহার রোধে উঠান বৈঠকের নির্দেশ দিলেন - এমপি ফজলে হুদা 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে মানবতার আলো ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি