ঢাকা শনিবার, ৭ মার্চ, ২০২৬

জ্বালানি তেল পাচার রোধে দিনাজপুর সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা


শাহ্‌ আলম শাহী, দিনাজপুর photo শাহ্‌ আলম শাহী, দিনাজপুর
প্রকাশিত: ৬-৩-২০২৬ রাত ১১:৪২
জ্বালানি তেলের অবৈধ পাচার রোধে দিনাজপুর জেলার সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
এ লক্ষ্যে সীমান্তজুড়ে টহল জোরদার করার পাশাপাশি নজরদারিও বাড়ানো হয়েছে।
 
শুক্রবার (৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
 
তিনি জানান, বিজিবি সদর দপ্তর থেকে জ্বালানি তেল পাচার প্রতিরোধে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনার আলোকে দিনাজপুর সীমান্তে বিজিবি সদস্যদের টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।
 
সেক্টর কমান্ডার বলেন, কোনোভাবেই যেন সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের ওপর কঠোর নজরদারি রাখা হচ্ছে।
 
বিজিবি সূত্রে জানা গেছে, অতীতে বিভিন্ন সময় অসাধু চক্র সীমান্তপথে অবৈধভাবে জ্বালানি তেল পাচারের চেষ্টা করেছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এদিকে সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামা দেখা যাচ্ছে। এ সুযোগে অধিক মুনাফার আশায় এক শ্রেণির পাচারকারী সীমান্ত দিয়ে গোপনে জ্বালানি তেল পাচারের চেষ্টা করতে পারে। এমন তথ্যের ভিত্তিতেই সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে।
 
বিজিবি জানিয়েছে, দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হবে এবং পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
অন্যদিকে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে বিজিবির বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত দিয়ে তেলের পাচার রোধে বিজিবির পোস্টগুলোকে সতর্ক করা হয়েছে।
 এছাড়া, হিলি স্থলবন্দরে আমদানি করা পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাকগুলো দেশে ফেরার সময় তল্লাশি করা হচ্ছে। বিজিবি নিশ্চিত করেছে, কোনোভাবেই তেল পাচার হয়ে যেতে দেয়া হবে না এবং এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা থাকবে।

Ahad Hossain / Ahad Hossain

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

নোয়াখালীতে ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ, অতঃপর

গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন

শেখ হাসিনা দেশে ফেরার আগেই দেয়ালের জঙ্গিবাদী গ্রাফিতি মুছে ফেলার ঘোষণা এম বি কানিজের

জ্বালানি তেল পাচার রোধে দিনাজপুর সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

ডিউটির সময় ব্যক্তিগত চেম্বারে রোগী দেখায় চিকিৎসকের ছয় মাসের লাইসেন্স স্থগিত

মহাদেবপুরে পুলিশের লাথির আঘাতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে-- ভূমি প্রতিমন্ত্রী

যুব সমাজের উদ্যোগে অসহায় ব্যক্তির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা

আগামীর সকল নির্বাচনে  নিয়ম তান্ত্রিক উপায়ে প্রার্থী দেওয়া হবে -- এমপি ফজলে হুদা

মানিকগঞ্জে  দুই অটোরিকশার মুখোমুখি  সংঘর্ষে এক বৃদ্ধার পা বিচ্ছিন্ন

রাষ্ট্রের মালিক জনগণ; আমরা  তাদের সেবক -- তথ্য ও সম্প্রচার মন্ত্রী

দিনাজপুরে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুই কারখানাকে জরিমানা