ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি  তেল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা


শাহ্‌ আলম শাহী, দিনাজপুর photo শাহ্‌ আলম শাহী, দিনাজপুর
প্রকাশিত: ১০-৩-২০২৬ রাত ১২:৬
দিনাজপুরের হিলিতে ওজনে কম দেওয়া ও লাইসেন্স ছাড়াই খোলা বাজারে জ্বালানি তেল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
সোমবার (৯ মার্চ) বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি বাজার ও হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর সহায়তায় অভিযান পরিচালনা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা। এ সময় বিএসটিআই দিনাজপুর কার্যালয়ের ইন্সপেক্টর মীর মোহাম্মদ সাইফ আলী উপস্থিত ছিলেন।
 
অভিযানকালে ওজনে কম দেওয়ার অপরাধে হিলি বাজারের ফজলু ট্রেডার্স নামের একটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হিলি স্থলবন্দরের চারমাথা মোড় এলাকায় লাইসেন্স ছাড়াই খোলা তেল বিক্রি করার দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা লহয়।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা জানান, দেশে তেলের সংকটকে কেন্দ্র করে অনেকেই লাইসেন্স ছাড়া খোলা তেল বিক্রি করছেন এবং কিছু ক্ষেত্রে ওজনে কম দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Ahad Hossain / Ahad Hossain

দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থীই

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জাতি ধর্মের কোন ভেদাভেদ নাই - এমপি ফজলে হুদা

মোরেলগঞ্জে দুই প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের কে কারণ দর্শানোর নোটিশ

বাগেরহাটে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাগেরহাটে হামিম পরিবহনের ধাক্কায় নিহত ১, আহত ৪

বাগেরহাটে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে  সংবাদ সম্মেলন

মাদক বিরোধী অভিযানে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকা হতে ৬৭ কেজি গাজা সহ ০১ জন মাদক কারবারি আটক এবং ০১ টি পিকআপ ভ্যান জব্দ করেছে র‍্যাব ৭ চট্টগ্রাম

হাওরে মাছের অভয়াশ্রম বাড়ানো হবে, ইজারা প্রথা তুলে দেওয়ার উদ্যোগ -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

শরীয়তপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণী ও ভাই-বোনকে গাছে বেঁধে নির্যাতন: গ্রেপ্তার ২

পানির নিচে ছিল লাভের আশা, বাজারে এসে মিলছে লোকসান

মহাদেবপুরে রাসায়নিক সারের অপব্যবহার রোধে উঠান বৈঠকের নির্দেশ দিলেন - এমপি ফজলে হুদা 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে মানবতার আলো ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি