ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

দিনাজপুরে ১৯তম বাণিজ্য মেলার উদ্বোধন করলেন মন্ত্রী ডা. জাহিদ এমপি 


শাহ্‌ আলম শাহী, দিনাজপুর photo শাহ্‌ আলম শাহী, দিনাজপুর
প্রকাশিত: ২-৫-২০২৬ রাত ১১:৪৯
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি বলেছেন, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে এক সাথে কাজ করতে হবে। মানুষকে ভালো বাসতে হবে। কারো প্রতি হিংসা বিদ্বেষ রাখা যাবে না।
 
শনিবার (২ মে) রাতে দিনাজপুর গোর এ শহিদ বড় ময়দানে ১৯তম বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন,মেলায় আগত মানুষজন যাতে কেনাকাটা করে নিরাপদে বাড়ীতে ফিরতে পারে সে ব্যাপারে আইনশৃংঙ্খলা বাহিনীসহ সকলকে সতর্ক থাকতে হবে। মেলায় আগতদের সর্বাত্মক সচেষ্টতায় থাকতে হবে  আয়োজকদের।
 
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি অঙ্গিকার ব্যক্ত করে
আরো বলেন, দিনাজপুর শহরের রাস্তাঘাটের সংস্কার, শিক্ষা ও চিকিৎসাসেবার উন্নয়নে কাজ করা হচ্ছে। দেশনেত্রী প্রয়াত বেগম জিয়ার জন্মস্থানের উন্নয়নে আমাদের কাজ করার অঙ্গীকার রয়েছে।
 
মাদক নিয়ন্ত্রণে মন্ত্রী বলেন,
শুধু পুলিশের পক্ষে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। মাদকের শিকার যুবসমাজ রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। যার যার অবস্থান দায়িত্ব পালন করতে পারলে সমাজ ভাল থাকবে। ভাল কাজ করতে পয়সা লাগে না। শুধু ইচ্ছা থাকলেই হবে।
 
মন্ত্রী বলেন, আমরা শহীদ জিয়ার সৈনিক এই স্লোগান দিলেই হবে। জিয়ার সৈনিক হওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে। দর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে এক সাথে কাজ করতে হবে।
 
অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে স্বাভাবিক আছে এমনটা বলার কোন সুযোগ নেই। আমাদেরকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে আরো সতর্ক হতে হবে।
 
দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ মো. আক্তারুজ্জামান মিয়া এমপি,দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরু ইসলাম মনজু, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ রিয়াজ উদ্দিন, জেলা প্রশাসক পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বক্তব্য রাখেন।
 
দিনাজপুর চেম্বারের পরিচালক শামিম কবীর অপু'র প্রাণবন্ত সঞ্চায়নায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ১৯তম বাণিজ্য মেলার আহবায়ক ও চেম্বারের পরিচালক রাহবার কবীর পিয়াল।
 চেম্বারের  সিনিয়র সহ-সভাপতি আখরুজ্জামান জুয়েল, মেলা কমিটির সদস্য সচিব মো. রুবেল ইসলাম,মেলার তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠান মনতা ডেকোরেটর এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট এর সত্ত্বাধিকারী মনতাজুল ইসলাম মনতাসহ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, চেম্বারের অন্যান্য পরিচালকবৃন্দ,
বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী,
 সুধীজন ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
 
এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে ও ফেস্টুনসহ বেলুন ও পায়রা উড়িয়ে দিনাজপুর ১৯তম বাণিজ্য মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
 
উদ্বোধন শেষে প্রতিবারের মতো জমকালো আতশবাজি প্রদর্শন উপস্থিত দর্শনার্থীদের আকৃষ্ট করা হয়।

Ahad Hossain / Ahad Hossain

দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থীই

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জাতি ধর্মের কোন ভেদাভেদ নাই - এমপি ফজলে হুদা

মোরেলগঞ্জে দুই প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের কে কারণ দর্শানোর নোটিশ

বাগেরহাটে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাগেরহাটে হামিম পরিবহনের ধাক্কায় নিহত ১, আহত ৪

বাগেরহাটে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে  সংবাদ সম্মেলন

মাদক বিরোধী অভিযানে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকা হতে ৬৭ কেজি গাজা সহ ০১ জন মাদক কারবারি আটক এবং ০১ টি পিকআপ ভ্যান জব্দ করেছে র‍্যাব ৭ চট্টগ্রাম

হাওরে মাছের অভয়াশ্রম বাড়ানো হবে, ইজারা প্রথা তুলে দেওয়ার উদ্যোগ -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

শরীয়তপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণী ও ভাই-বোনকে গাছে বেঁধে নির্যাতন: গ্রেপ্তার ২

পানির নিচে ছিল লাভের আশা, বাজারে এসে মিলছে লোকসান

মহাদেবপুরে রাসায়নিক সারের অপব্যবহার রোধে উঠান বৈঠকের নির্দেশ দিলেন - এমপি ফজলে হুদা 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে মানবতার আলো ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি