দৌলতপুরে গৃহবধূ ও হালিমের উপর হামলা, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মানিকগঞ্জের দৌলতপুরে গৃহবধূ ও হালিম এর উপর বর্বরোচিত হামলা ও হত্যার পরিকল্পনার প্রতিবাদে উপজেলার রঘুকোষ এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গৃহবধূসহ একই পরিবারের সদস্যদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার রঘুকোষ- ধামশ্বর এলাকার উল্টাবাড়ী মাঠে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, নারী-পুরুষ, এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, গত ২৬ জুন ২০২৬ তারিখ বিকেল সাড়ে ৬ টার দিকে জমি-সংক্রান্ত বিষয়ে পূর্ববিরোধের জেরে হালিম মিয়ার পরিবারের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। হামলায় আব্দুল হালিম, স্ত্রী নিজা এবং গৃহবধূ হাসিনা গুরুতর আহত হন। তাদের প্রথমে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকার ধানমন্ডির পপুলার মেডিকেল হাসপাতালে রেফার করেন। অর্থের অভাবে বর্তমানে তারা বাড়ীতে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় হালিম মিয়ার ছোট ভাই রাজিব মিয়া দৌলতপুর থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারে জসিম উদ্দিন, তার মেয়ের জামাই হাবিবুর রহমানসহ মোট ৯ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ধারালো অস্ত্র, লোহার রড, চাইনিজ কুড়াল ও কাঠের বাটাম দিয়ে হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হয় এবং আহতদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়। হামলার পর অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, নারীসহ নিরীহ মানুষের ওপর এ ধরনের নৃশংস হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দ্রুত তদন্তের মাধ্যমে জসিম উদ্দিন, তার মেয়ের জামাই হাবিবুর রহমানসহ এজাহারভুক্ত সকল আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার বলেন, ঘটনার পর উভয় পক্ষই থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে। বর্তমানে উভয় মামলার আসামিরা আদালত থেকে জামিনে রয়েছেন। উভয় পক্ষের আহতদের মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করে ঘটনার সব দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণ, আলামত ও মেডিকেল প্রতিবেদনের ভিত্তিতে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আদালতে চার্জশিট দাখিল করা হবে। তদন্তে যার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে, তার বিরুদ্ধেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বলেন, অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার, গ্রামের সাধারণ মানুষকে নিরাপত্তা ও নিরপেক্ষ তদন্ত এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
Rp / Rp
মোড়েলগঞ্জে নকল সিগারেট তৈরীর মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা
বাগেরহাটে স্বামীর বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ প্রবাসী নারীর সংবাদ সম্মেলন
কোনো ক্ষতিগ্রস্ত পরিবার ত্রাণ ও পুনর্বাসন সহায়তা থেকে বঞ্চিত হবে না -- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী
দৌলতপুরে গৃহবধূ ও হালিমের উপর হামলা, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মহাদেবপুরে শয়ন কক্ষ থেকে মধ্য বয়সি দম্পতির লাশ উদ্ধার, জনমনে নানা প্রশ্ন
বাগেরহাটে জেলা ও দায়রা জজ আদালত ভবনের পলেস্তারা খসে আহত ৫ বিচারপ্রার্থী, হাসপাতালে ভর্তি
দাবি আদায়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি, লালমনিরহাটে শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদান
জনসেবার প্রত্যয়ে মাঠে সক্রিয় অ্যাডভোকেট মোহাম্মদ নাঈম হোসেন
ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত
মোড়েলগঞ্জে জালে আটকা ৯ ফুটের অজগর উদ্ধার, দেখতে উৎসুক জনতার ভিড়
চিতলমারীতে দোকান ঘর নির্মাণে বাধা ২ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় মিথ্যা মামলা ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
যথাযোগ্য মর্যাদায় মানিকগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
Link Copied