মোড়েলগঞ্জে জালে আটকা ৯ ফুটের অজগর উদ্ধার, দেখতে উৎসুক জনতার ভিড়
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কেসি চালিতাবুনিয়া গ্রামে বুছনা (মাছ ধরার) জালে আটকা পড়া একটি বিশাল অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে উপজেলা সদরে।
সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার কেসি চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা মজিবর রহমান হাওলাদার বুছনা তুলতে গিয়ে জালের মধ্যে আটকে থাকা অজগরটি দেখতে পান। পরে স্থানীয়রা বিষয়টি সাপ উদ্ধারকারী রাসেল কবিরাজকে জানালে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে অজগরটি উদ্ধার করেন।
রাসেল কবিরাজ বলেন, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ৯ ফুট এবং ওজন আনুমানিক ২০ কেজি। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেছি। এটি আমাদের জাতীয় সম্পদ। তাই নিরাপত্তার স্বার্থে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। স্থানীয়দের সচেতনতা ও দ্রুত উদ্যোগের কারণে অজগরটি কোনো ধরনের ক্ষতির শিকার হয়নি।
পরে অজগরটি মোরেলগঞ্জ উপজেলা সদরে নিয়ে আসা হলে সেটি দেখতে উৎসুক মানুষ ভিড় জমান। এ সময় রাসেল কবিরাজ তার বহন করা থলি থেকে অজগরটি বের করে উপস্থিত জনসাধারণকে দেখান। সাপটি একনজর দেখতে নারী, পুরুষ ও শিশুদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অজগরটি রাসেল কবিরাজের জিম্মায় ছিল। বন বিভাগের কর্মকর্তাদের কাছে সাপটি হস্তান্তরের জন্য তিনি মোরেলগঞ্জ মডেল মসজিদের সামনে অপেক্ষা করছিলেন।
সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী টহল ফাঁড়ির ওসি আব্দুল হাকিম বলেন, খবর পেয়ে আমরা অজগরটি গ্রহণের জন্য এসেছি। আজ বিকেলেই সাপটিকে সুন্দরবনের উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হবে।
Rp / Rp
মহাদেবপুরে শয়ন কক্ষ থেকে মধ্য বয়সি দম্পতির লাশ উদ্ধার, জনমনে নানা প্রশ্ন
বাগেরহাটে জেলা ও দায়রা জজ আদালত ভবনের পলেস্তারা খসে আহত ৫ বিচারপ্রার্থী, হাসপাতালে ভর্তি
দাবি আদায়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি, লালমনিরহাটে শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদান
জনসেবার প্রত্যয়ে মাঠে সক্রিয় অ্যাডভোকেট মোহাম্মদ নাঈম হোসেন
ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত
মোড়েলগঞ্জে জালে আটকা ৯ ফুটের অজগর উদ্ধার, দেখতে উৎসুক জনতার ভিড়
চিতলমারীতে দোকান ঘর নির্মাণে বাধা ২ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় মিথ্যা মামলা ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
যথাযোগ্য মর্যাদায় মানিকগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
একটু বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ
নড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও সন্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত
শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের আলোচনা ও ফল উৎসব অনুষ্ঠিত
বরগুনায় কমিউনিটি প্যারামেডিক দিবস পালিত