ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত
ফুলবাড়িতে সিসিডিবির "সমান আওয়াজ" প্রকল্পের উদ্যোগে জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত| গতকাল রবিবার ১৩ জুলাই ২০২৬: খ্রিস্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)-এর "সমান আওয়াজ" প্রকল্পের উদ্যোগে এবং কোডি ইনস্টিটিউট, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ইউনিভার্সিটি ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা-এর সহযোগিতায় গত ১৩ ও ১৪ জুলাই ২০২৬ ইং তারিখে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় দুই দিনব্যাপী জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে|
কর্মশালার উদ্দেশ্য ছিল জেন্ডার সমতা, সামাজিক অন্তর্ভুক্তি, নারীর নেতৃত্ব এবং অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক স্থানীয় শাসনব্যবস্থা বিষয়ে বিভিন্ন অংশীজনের মধ্যে সংলাপ, পারস্পরিক শিক্ষা এবং সহযোগিতা বৃদ্ধি করা|
দুই দিনব্যাপী এই কর্মশালায় স্থানীয় সাংবাদিক, যুব সংগঠনের প্রতিনিধি, সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও)-এর সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন| কর্মশালায় জেন্ডার সমতা, সামাজিক অন্তর্ভুক্তি, জেন্ডারভিত্তিক ˆবষম্য, ইন্টারসেকশনালিটি, অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব, ইতিবাচক সামাজিক পরিবর্তনে গণমাধ্যম ও যুবসমাজের ভূমিকা এবং স্থানীয় পর্যায়ে সমšি^ত উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়|
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাসান ও ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফ আব্দুল্ল্যাহ মোস্তাফিন| তিনি তাঁর বক্তব্যে বলেন, "নারী ও প্রান্তিক জনগোষ্ঠীকে সর্বপ্রথম শিক্ষিত হতে হবে, তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে এবং অর্থনৈতিকভাবে ¯^াবল¤^ী হতে হবে| শিক্ষা, দক্ষতা ও আত্মনির্ভরশীলতা অর্জনের মাধ্যমে তারা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবে এবং সমাজে বিদ্যমান সকল ধরনের ˆবষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে|"তিনি আরও বলেন, "একটি সমতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও ˆবষম্যহীন সমাজ গড়ে তুলতে সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, গণমাধ্যম, যুবসমাজ, সুশীল সমাজ এবং সকল নাগরিককে সম্মিলিতভাবে কাজ করতে হবে| নারীর ক্ষমতায়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত হলেই টেকসই উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব|"
কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজ নিজ অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন এবং স্থানীয় পর্যায়ে জেন্ডার-সংবেদনশীল উদ্যোগ বাস্তবায়ন, নারীর নেতৃত্ব বিকাশ, সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ এবং অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া শক্তিশালী করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন|
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই কর্মশালার মাধ্যমে স্থানীয় পর্যায়ে সরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম, যুবসমাজ, সিভিল সোসাইটি এবং কমিউনিটির মধ্যে সমš^য় আরও জোরদার হবে, যা নারী নেতৃত্ব, জেন্ডার সমতা এবং সামাজিক অন্তর্ভুক্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে|
আয়োজনে: খ্রিস্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)-সমান আওয়াজ প্রকল্প
সহযোগিতায়: কোডি ইনস্টিটিউট, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ইউনিভার্সিটি এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা |
Rp / Rp
মহাদেবপুরে শয়ন কক্ষ থেকে মধ্য বয়সি দম্পতির লাশ উদ্ধার, জনমনে নানা প্রশ্ন
বাগেরহাটে জেলা ও দায়রা জজ আদালত ভবনের পলেস্তারা খসে আহত ৫ বিচারপ্রার্থী, হাসপাতালে ভর্তি
দাবি আদায়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি, লালমনিরহাটে শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদান
জনসেবার প্রত্যয়ে মাঠে সক্রিয় অ্যাডভোকেট মোহাম্মদ নাঈম হোসেন
ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত
মোড়েলগঞ্জে জালে আটকা ৯ ফুটের অজগর উদ্ধার, দেখতে উৎসুক জনতার ভিড়
চিতলমারীতে দোকান ঘর নির্মাণে বাধা ২ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় মিথ্যা মামলা ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
যথাযোগ্য মর্যাদায় মানিকগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
একটু বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ
নড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও সন্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত
শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের আলোচনা ও ফল উৎসব অনুষ্ঠিত
বরগুনায় কমিউনিটি প্যারামেডিক দিবস পালিত