ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

দাবি আদায়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি, লালমনিরহাটে শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদান


জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট photo জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
প্রকাশিত: ১৩-৭-২০২৬ বিকাল ৫:৩৫
বাংলাদেশ ডাক বিভাগের শাখা ডাকঘরের কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে লালমনিরহাটে ৬ কর্মদিবস থেকে ধর্মঘট চলছে।  
একই দাবীতে রোববার (১৩ জুলাই) বিকালে বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি ও বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি প্রদান করেছেন তারা। এসময় জেলায় কর্মরত বিভিন্ন শাখা ডাকঘর কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
 
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমানে বাংলাদেশ ডাক বিভাগের অধীনে দেশের বিভিন্ন প্রান্তে ২৩ হাজার ২১ জন শাখা ডাকঘর কর্মচারী দীর্ঘদিন ধরে ডাকসেবা দিয়ে আসছেন। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও তারা এখনো ন্যায্য বেতন-ভাতা ও বিভাগীয় কর্মচারীর স্বীকৃতি থেকে বঞ্চিত। বর্তমান সময়ে একজন শাখা ডাকঘর কর্মচারী মাসিক যে ভাতা পান, তা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে একেবারেই অসামঞ্জস্যপূর্ণ। অনেক কর্মচারী দীর্ঘদিন ধরে একই ভাতায় দায়িত্ব পালন করছেন, যা দিয়ে পরিবার পরিচালনা করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।
 
এ বিষয়ে কর্মচারীদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও দাবি বাস্তবায়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। ওই ২০২৪ সাল থেকে বিভিন্ন কর্মসূচি পালনের পরও দাবি পূরণ না হওয়ায় আগামী ১৩ জুলাই থেকে দুই দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য "পূর্ণ কর্মবিরতি কর্মসূচি পালন চলছে।

Rp / Rp

মহাদেবপুরে শয়ন কক্ষ থেকে মধ্য বয়সি দম্পতির লাশ উদ্ধার, জনমনে নানা প্রশ্ন 

বাগেরহাটে জেলা ও দায়রা জজ আদালত ভবনের পলেস্তারা খসে আহত ৫ বিচারপ্রার্থী, হাসপাতালে ভর্তি

দাবি আদায়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি, লালমনিরহাটে শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদান

জনসেবার প্রত্যয়ে মাঠে সক্রিয় অ্যাডভোকেট মোহাম্মদ নাঈম হোসেন

ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

মোড়েলগঞ্জে জালে আটকা ৯ ফুটের অজগর উদ্ধার, দেখতে উৎসুক জনতার ভিড়

চিতলমারীতে দোকান ঘর নির্মাণে বাধা ২ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় মিথ্যা মামলা ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

যথাযোগ্য মর্যাদায় মানিকগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

একটু বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ

নড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও সন্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত

শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের আলোচনা ও ফল উৎসব অনুষ্ঠিত

বরগুনায় কমিউনিটি প্যারামেডিক দিবস পালিত

ফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস  উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত