ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

চিতলমারীতে দোকান ঘর নির্মাণে বাধা ২ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় মিথ্যা মামলা ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৭-২০২৬ দুপুর ২:৫৫

বাগেরহাটের চিতলমারী উপজেলায় ক্রয়কৃত জমিতে দোকান ঘর নির্মাণ বাধা ২ লক্ষ টাকা চাঁদা দাবি, মারধর ও প্রাণনাশের হুমকি এবং পরবর্তীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা । 
সোমবার (১৩ জুলাই) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে উপস্থিত হয়ে ভুক্তভোগীদের পক্ষে এই সংবাদ সম্মেলন করেন মো: মেরাজুল ইসলাম শেখ।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেরাজুল ইসলাম শেখ জানান, তিনি এবং তার সহযোগী মোহাম্মদ আলী খান, মো: শামীন শেখ, মো: জবরুল শেখ, মো: নিয়ামত আলী খান ও মো: হুসাইন বিশ্বাস চিতলমারী থানাধীন বোয়ালীয়া ভ্যান স্ট্যান্ডের পাশে নিজেদের ক্রয়কৃত জমিতে দোকান ঘর নির্মাণের কাজ শুরু করেন। কিন্তু গতকাল ১২ জুলাই সকাল আনুমানিক ১০টার দিকে স্থানীয় রুনা গাজী, মো: ফজলুল হক শেখ, মো: তুহীন গাজী, মিলন গাজী এবং মো: মামুন গাজীসহ তাদের সহযোগীরা দোকান ঘর  নির্মাণা কাজে বাধা প্রদান করে।
​ভুক্তভোগীদের অভিযোগ, অভিযুক্তরা সেখানে দোকান ঘর তৈরি করতে হলে ২ লাখ টাকা চাঁদা দাবি দিতে হবে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন ধরনের হুমকি-ধমকি প্রদান করে। চাঁদা না দিলে যেকোনো সময় বড় ধরনের ক্ষতি করারও হুমকি দেয় তারা।
​মেরাজুল ইসলাম আরও অভিযোগ করেন, চাঁদা না পেয়ে ভুক্তভোগীদের সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়-প্রতিপন্ন করতে এবং হয়রানি করার উদ্দেশ্যে অভিযুক্তরা উল্টো চিতলমারী থানায় তাদের নামে একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছে। একই সাথে এলাকায় নানামুখী মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে তাদের সম্মানহানি করা হচ্ছে।
​এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতা ও সামাজিক হয়রানির শিকার ভুক্তভোগী পরিবারগুলো প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী খান, মোহাম্মদ শামীম শেখ, মোহাম্মদ জবরুল শেখ, মোহাম্মদ নেয়ামত আলী খান, মোহাম্মদ হুসাইন বিশ্বাস। 
এ ব্যাপারে অভিযুক্ত রুনা গাজী, ও  মোঃ ফজলুল হক শেখ বলেন, এ সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন আমার ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে একটি কুচক্রী মহল এ ধরনের অভিযোগ উত্থাপন করেছেন। উক্ত জমি আমাদের পৈত্রিক সম্পত্তি হইতেছে এ নিয়া আমাদের শরিকের সঙ্গে আদালতে মামলা চলমান রয়েছে।

Rp / Rp

মহাদেবপুরে শয়ন কক্ষ থেকে মধ্য বয়সি দম্পতির লাশ উদ্ধার, জনমনে নানা প্রশ্ন 

বাগেরহাটে জেলা ও দায়রা জজ আদালত ভবনের পলেস্তারা খসে আহত ৫ বিচারপ্রার্থী, হাসপাতালে ভর্তি

দাবি আদায়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি, লালমনিরহাটে শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদান

জনসেবার প্রত্যয়ে মাঠে সক্রিয় অ্যাডভোকেট মোহাম্মদ নাঈম হোসেন

ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

মোড়েলগঞ্জে জালে আটকা ৯ ফুটের অজগর উদ্ধার, দেখতে উৎসুক জনতার ভিড়

চিতলমারীতে দোকান ঘর নির্মাণে বাধা ২ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় মিথ্যা মামলা ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

যথাযোগ্য মর্যাদায় মানিকগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

একটু বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ

নড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও সন্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত

শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের আলোচনা ও ফল উৎসব অনুষ্ঠিত

বরগুনায় কমিউনিটি প্যারামেডিক দিবস পালিত

ফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস  উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত