জনসেবার প্রত্যয়ে মাঠে সক্রিয় অ্যাডভোকেট মোহাম্মদ নাঈম হোসেন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জনসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন বরগুনা জেলা জজ আদালতের আইনজীবী মোহাম্মদ নাঈম হোসেন। স্থানীয় জনগণের সঙ্গে নিয়মিত মতবিনিময়, বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশগ্রহণ এবং এলাকার উন্নয়ন নিয়ে মতবিনিময়ের কারণে তিনি সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষের বিভিন্ন আইনি পরামর্শ প্রদান, সামাজিক সমস্যা সমাধানে সহযোগিতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছেন। এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবাকে অগ্রাধিকার দিয়ে তিনি নিয়মিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন।
মোহাম্মদ নাঈম হোসেন বলেন, "জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করতে চাই। ভবিষ্যতেও জনগণের আস্থা ও দোয়া নিয়ে এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চাই।"
এলাকার কয়েকজন বাসিন্দার মতে, একজন আইনজীবী হিসেবে মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার অভিজ্ঞতা স্থানীয় উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ভোটাররাই।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের জনসংযোগ ইতোমধ্যেই শুরু হয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন আগ্রহী ব্যক্তিরা।
Rp / Rp
মহাদেবপুরে শয়ন কক্ষ থেকে মধ্য বয়সি দম্পতির লাশ উদ্ধার, জনমনে নানা প্রশ্ন
বাগেরহাটে জেলা ও দায়রা জজ আদালত ভবনের পলেস্তারা খসে আহত ৫ বিচারপ্রার্থী, হাসপাতালে ভর্তি
দাবি আদায়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি, লালমনিরহাটে শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদান
জনসেবার প্রত্যয়ে মাঠে সক্রিয় অ্যাডভোকেট মোহাম্মদ নাঈম হোসেন
ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত
মোড়েলগঞ্জে জালে আটকা ৯ ফুটের অজগর উদ্ধার, দেখতে উৎসুক জনতার ভিড়
চিতলমারীতে দোকান ঘর নির্মাণে বাধা ২ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় মিথ্যা মামলা ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
যথাযোগ্য মর্যাদায় মানিকগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
একটু বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ
নড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও সন্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত
শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের আলোচনা ও ফল উৎসব অনুষ্ঠিত
বরগুনায় কমিউনিটি প্যারামেডিক দিবস পালিত