বাগেরহাটে পরীক্ষা শেষে দুই এইসএসসি পরীক্ষার্থীর উপর হামলা
বাগেরহাটে এইচএসসি পরীক্ষা শেষে দুই পরীক্ষার্থীর উপর হামলার ঘটনা ঘটেছে।
বুধবার(১৫ জুলাই) দুপুরে সরকারি মহিলা কলেজের প্রধান ফটকের মধ্যে এবং ফটকের বাইরে দুই দফায় এই হামলার ঘটনা ঘটে।সরকারি মহিলা কলেজে চলমান এইসএসসি পরীক্ষার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্য ওই শিক্ষার্থীদের নিরাপদে নেওয়ার চেষ্টা করেন। পুলিশের সামনেই হামলাকারীরা ওই দুই শিক্ষার্থীকে এলোপাতাড়ি মারধর করেন। এক পর্যায়ে পুলিশ তাদেরকে নিভৃত করতে সক্ষম হয়। হামলার শিকার দুই শিক্ষার্থী শাহরিয়ার খান ও রাফসান আমিন সরকারি পিসি কলেজের এইসএসসি বানিজ্য বিভাগের শিক্ষার্থী।শাহরিয়ার খানের ফেসবুক আইডিতে আওয়ামীলীগের পুনর্বাসনের পক্ষে বিভিন্ন পোস্ট দেখা যায়। মারধরের শিকার শিক্ষার্থীদের অভিযোগ, সরকারি পিসি কলেজ ছাত্রদল নেতা সামিরসহ কয়েকজন তাদের উপর অতর্কিত হামলা করেন। ফেসবুক ম্যাসেঞ্জারে কথাকাটাকাটির জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে দাবি ভুক্তভোগীদের। এদিকে অভিযুক্ত ছাত্রদল নেতা সামির বলেন, শাহরিয়ার খান নামের ওই শিক্ষার্থী দীর্ঘদিন ধরে শেখ হাসিনার পক্ষে এবং চলমান সরকারকে বিতর্কিত করে পোস্ট দেয়। এসব কারণেই তার সহপাঠিদের সাথে এই অপ্রতিকর ঘটনা ঘটেছে। এর সাথে ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত নয়। বাগেরহাট সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ, ড. এজেডএম রুহুল কাদির বলেন, হামলার বিষয়টি খুবই অন্যায় করেছে। আমরা এর ব্যবস্থা তাৎক্ষণিকভাবে নিয়েছি। ওই শিক্ষার্থীদের প্রিন্সিপালের কাছে আমি এডমিট কার্ড পাঠিয়েছি। তারপরে এরা কেন্দ্রের বাইরে যেয়ে আবারো সংঘর্ষে জড়িয়েছেন। আমরা এই বিষয়টি ডিসি ও এসপি কে অবহিত করব যাতে তারা আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে পারে।
Ahad Hossain / Ahad Hossain
সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বরগুনা গড়তে মেয়র পদে লড়বেন অ্যাডভোকেট নুরুল আমিন
ফেনীর পরশুরামে ৪ বিজিবির মেডিকেল ক্যাম্পের বিনামূল্যে চিকিৎসা সেবা ও বন্যা পূর্ব প্রস্তুতি বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
মহাদেবপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ষ্ট্যান্ডিং অর্ডার অন ডিজাষ্টার বিষয়ক সভা
বাগেরহাটে পরীক্ষা শেষে দুই এইসএসসি পরীক্ষার্থীর উপর হামলা
মোড়েলগঞ্জে নকল সিগারেট তৈরীর মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা
বাগেরহাটে স্বামীর বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ প্রবাসী নারীর সংবাদ সম্মেলন
কোনো ক্ষতিগ্রস্ত পরিবার ত্রাণ ও পুনর্বাসন সহায়তা থেকে বঞ্চিত হবে না -- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী
দৌলতপুরে গৃহবধূ ও হালিমের উপর হামলা, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মহাদেবপুরে শয়ন কক্ষ থেকে মধ্য বয়সি দম্পতির লাশ উদ্ধার, জনমনে নানা প্রশ্ন
বাগেরহাটে জেলা ও দায়রা জজ আদালত ভবনের পলেস্তারা খসে আহত ৫ বিচারপ্রার্থী, হাসপাতালে ভর্তি