ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৭-২০২৬ বিকাল ৭:৫৪

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুরের ৪৪নং পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক সরদার একেএম নাসিরউদ্দিন কালু এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পিটিএ সভাপতি হেমায়েত হোসেন লাভলু খান, শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, একটি গাছ রোপণ করে তার পরিচর্যার দায়িত্ব নেওয়াও দেশপ্রেমের অংশ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

জেলা পরিষদের প্রশাসক সরদার একেএম নাসিরউদ্দিন কালু বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলাবোধ ও পরিবেশ সচেতনতার সমন্বয় ঘটাতে হবে। বৃক্ষরোপণ কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি পরিবেশ সংরক্ষণ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার একটি সামাজিক অঙ্গীকার।

পিটিএ সভাপতি হেমায়েত হোসেন লাভলু খান বলেন, পরিবেশ সংরক্ষণে রাজনৈতিক বিভাজনের কোনো স্থান নেই। একটি গাছ একটি জীবনের প্রতীক। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও প্রকৃতির প্রতি দায়িত্ববোধ সৃষ্টি করা সম্ভব। তিনি এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

পরে অতিথিরা মাননীয় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

Masum / Masum

সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বরগুনা গড়তে মেয়র পদে লড়বেন অ্যাডভোকেট নুরুল আমিন

ফেনীর পরশুরামে ৪ বিজিবির মেডিকেল ক্যাম্পের বিনামূল্যে চিকিৎসা সেবা ও বন্যা পূর্ব প্রস্তুতি বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মহাদেবপুরে উপজেলা  দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ষ্ট্যান্ডিং অর্ডার অন ডিজাষ্টার বিষয়ক সভা

বাগেরহাটে পরীক্ষা শেষে দুই এইসএসসি পরীক্ষার্থীর উপর হামলা

মোড়েলগঞ্জে নকল সিগারেট তৈরীর  মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা

বাগেরহাটে স্বামীর বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ প্রবাসী নারীর সংবাদ সম্মেলন

কোনো ক্ষতিগ্রস্ত পরিবার ত্রাণ ও পুনর্বাসন সহায়তা থেকে বঞ্চিত হবে না -- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

দৌলতপুরে গৃহবধূ ও হালিমের উপর হামলা, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মহাদেবপুরে শয়ন কক্ষ থেকে মধ্য বয়সি দম্পতির লাশ উদ্ধার, জনমনে নানা প্রশ্ন 

বাগেরহাটে জেলা ও দায়রা জজ আদালত ভবনের পলেস্তারা খসে আহত ৫ বিচারপ্রার্থী, হাসপাতালে ভর্তি

দাবি আদায়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি, লালমনিরহাটে শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদান