ফেনীর পরশুরামে ৪ বিজিবির মেডিকেল ক্যাম্পের বিনামূল্যে চিকিৎসা সেবা ও বন্যা পূর্ব প্রস্তুতি বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে ফেনী ব্যাটালিয়ান( ৪ বিজিবি) পরশুরাম দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষধ শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ এবং বন্যা পূর্ব প্রস্তুতি বিষয়ে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে!
মঙ্গলবার( ১৫ জুলাই) পরশুরাম পৌরসভারপরশুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় তিন হাজারের বেশি নারী, শিশু যুবক ও বায়ো জ্যৈষ্ঠ মানুষকে গাইনি, শিশু, মেডিসিন ও চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়! পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ বিতরণ, চক্ষু রোগীদের চশমা প্রদান, রক্তের গ্রুপ নির্ধারণ এবং ডায়াবেটিস পরীক্ষার পরে তাৎক্ষণিক ফলাফল সরবরাহ করা হয়। এ সময় বিদ্যালয়ের ৫০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয় পাশাপাশি সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ পানি ব্যবহার এবং জরুরী করণীয় বিষয়ে সচেতনতা মূলক আলোচনা ও লিফলেট বিতরণ করা হয়! অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ব্যাটালিয়ন(৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান পদাতিক! এছাড়া অনুষ্ঠানে ফেনীর পুলিশ সুপার পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারি পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন, পরশুরাম সরকারি কলেজের অধ্যক্ষ উপজেলা শিক্ষা কর্মকর্তা পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি, ফেনির পুলিশ সুপার,ফেনীর স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থী এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
Ahad Hossain / Ahad Hossain
সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বরগুনা গড়তে মেয়র পদে লড়বেন অ্যাডভোকেট নুরুল আমিন
ফেনীর পরশুরামে ৪ বিজিবির মেডিকেল ক্যাম্পের বিনামূল্যে চিকিৎসা সেবা ও বন্যা পূর্ব প্রস্তুতি বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
মহাদেবপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ষ্ট্যান্ডিং অর্ডার অন ডিজাষ্টার বিষয়ক সভা
বাগেরহাটে পরীক্ষা শেষে দুই এইসএসসি পরীক্ষার্থীর উপর হামলা
মোড়েলগঞ্জে নকল সিগারেট তৈরীর মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা
বাগেরহাটে স্বামীর বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ প্রবাসী নারীর সংবাদ সম্মেলন
কোনো ক্ষতিগ্রস্ত পরিবার ত্রাণ ও পুনর্বাসন সহায়তা থেকে বঞ্চিত হবে না -- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী
দৌলতপুরে গৃহবধূ ও হালিমের উপর হামলা, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মহাদেবপুরে শয়ন কক্ষ থেকে মধ্য বয়সি দম্পতির লাশ উদ্ধার, জনমনে নানা প্রশ্ন
বাগেরহাটে জেলা ও দায়রা জজ আদালত ভবনের পলেস্তারা খসে আহত ৫ বিচারপ্রার্থী, হাসপাতালে ভর্তি