নড়িয়ায় পুলিশের অভিযানে বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার: আটক ১
শরীয়তপুরের নড়িয়ায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, তিনটি কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, বিদেশি মুদ্রা, একটি পাসপোর্ট ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত ৩ টা ১৫ মিনিটের দিকে উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের কলারগাঁও গ্রামে এ অভিযান চালানো হয়। এসময় সেলিম বেপারী ওরফে এসএম সেলিম (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত সেলিম বেপারী ওই গ্রামের মৃত রোস্তম আলী বেপারীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ৩ টা ১৫ মিনিটের দিকে নড়িয়া থানার পুলিশের একটি দল উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের কলারগাঁও গ্রামে সেলিম বেপারীর বসতঘরে অভিযান চালায়। অভিযানের সময় ঘরের ভেতরে একটি স্যুটকেসের ওপর বই-পুস্তকের নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি রিভলবার, তিনটি কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, বিদেশি মুদ্রা, একটি পাসপোর্ট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই সেলিম বেপারীকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নড়িয়া থানার ওসি মো. বাহার মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সেলিম বেপারীর বসতঘর থেকে একটি বিদেশি রিভলবার, তিনটি কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, বিদেশি মুদ্রা, একটি পাসপোর্ট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, সেলিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া অস্ত্র ও অন্যান্য আলামতের উৎস এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
Rp / Rp
ফেনী সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযানে ৬৩.৫ কেজি ভারতীয় গাজা জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন(৪ বিজিবি)
নিসচা খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক হলেন ফাতেমা-তুজ-জোহরা লিন্ডা
মংলা ভূমি অফিসে নামজারিতে ৩০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ, জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা
নড়িয়ায় পুলিশের অভিযানে বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার: আটক ১
শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন অ্যাডভোকেট বি এম মোস্তারী টুম্পা
মহাদেবপুরে নিখোঁজের ৮ ঘন্টা পর ডোবা থেকে বালকের লাশ উদ্ধার করল ফায়ার সার্ভিস
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবির সফল অভিযান: ১৩ কোটি টাকা মূল্যের প্রায় ৭ কেজি স্বর্ণ উদ্ধার, পাচারকারী আটক
বাগেরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ
দৌলতপুরে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
টাঙ্গাইলে অধ্যাপক ডা. মো.শাহ আলম উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে
ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুর রহমান জাহিদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
ফুলবাড়ীতে মৎস চাষীর লিজকৃত পুকুরের মাছ রাতের আধারে লুটপাটের অভিযোগ
বাগেরহাটে ইউনিয়ন নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
Link Copied