নিসচা খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক হলেন ফাতেমা-তুজ-জোহরা লিন্ডা
নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সমাজসেবী, সংগঠক ও উদ্যোক্তা ফাতেমা-তুজ-জোহরা লিন্ডা।
সোমবার (৩ আগস্ট) নিসচার কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় এবং মহাসচিব লিটন এরশাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩৯ সদস্যবিশিষ্ট খুলনা মহানগর কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে মাহবুবুর রহমান মুন্নাকে সভাপতি, মো. রুহুল আমিন তালুকদার সোহাগকে সাধারণ সম্পাদক এবং ফাতেমা-তুজ-জোহরা লিন্ডাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
জানা গেছে, ফাতেমা-তুজ-জোহরা লিন্ডা দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়ন, নিরাপদ সড়ক আন্দোলন, নারী উদ্যোক্তা উন্নয়ন এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বর্তমানে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় কর্তৃক টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ (SDGs) বাস্তবায়ন ও সমন্বয়-সম্পর্কিত বিভাগীয় কমিটির ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি খুলনা অনলাইন সেলার গ্রুপের সভাপতি হিসেবে সফলতার সঙ্গে নেতৃত্ব দিয়ে আসছেন।
সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর দক্ষতা, নেতৃত্ব ও সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে নিসচার গুরুত্বপূর্ণ এই দায়িত্ব প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তাঁর নেতৃত্বে নিসচা খুলনা মহানগরের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে বলেও আশা প্রকাশ করেছেন তারা।
নতুন দায়িত্ব পেয়ে ফাতেমা-তুজ-জোহরা লিন্ডা বলেন, “নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি, স্বেচ্ছাসেবী কার্যক্রম আরও জোরদার এবং নিসচার কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করব। এ লক্ষ্যে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
Rp / Rp
ফেনী সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযানে ৬৩.৫ কেজি ভারতীয় গাজা জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন(৪ বিজিবি)
নিসচা খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক হলেন ফাতেমা-তুজ-জোহরা লিন্ডা
মংলা ভূমি অফিসে নামজারিতে ৩০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ, জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা
নড়িয়ায় পুলিশের অভিযানে বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার: আটক ১
শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন অ্যাডভোকেট বি এম মোস্তারী টুম্পা
মহাদেবপুরে নিখোঁজের ৮ ঘন্টা পর ডোবা থেকে বালকের লাশ উদ্ধার করল ফায়ার সার্ভিস
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবির সফল অভিযান: ১৩ কোটি টাকা মূল্যের প্রায় ৭ কেজি স্বর্ণ উদ্ধার, পাচারকারী আটক
বাগেরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ
দৌলতপুরে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
টাঙ্গাইলে অধ্যাপক ডা. মো.শাহ আলম উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে
ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুর রহমান জাহিদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
ফুলবাড়ীতে মৎস চাষীর লিজকৃত পুকুরের মাছ রাতের আধারে লুটপাটের অভিযোগ
বাগেরহাটে ইউনিয়ন নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
Link Copied