ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

রুহুল ও বাবলু বাহিনীর তান্ডবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন


মো: সুজন মোল্লা,  বাগেরহাট জেলা প্রতিনিধি  photo মো: সুজন মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১-২০২৫ বিকাল ৫:১০

বাগেরহাট জেলা সদরের বিষ্ণুপুর ইউনিয়নের রুহুল ও বাবলু বাহিনীর তাণ্ডবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব মো ঃ মোস্তাফিজুর রহমান এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। মোঃ মোস্তাফিজুর রহমানের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহের তদারকি কমিটির সদস্য শরিফুল ইসলাম। 
সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১১ সালে বিষ্ণুপুর ইউপি নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্ধিতা করলে সাবেক এমপি শেখ হেলালের একান্ত সহকারী সন্ত্রাসী ফিরোজ বাহিনীর প্রধান শেখ রেজাউল করিম মারপিট করে বিজয় ছিনিয়ে নেয়। সেসময় মোস্তাফিজুর রহমানের অপর দুই ভাই যুবদল নেতা মোল্লা মোতাহার হোসেন ও মোল্লা শহীদুল্লাহকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে।
সেই থেকে রেজাউল করিম এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য আরাফাত হোসেন লাভলু এলাকায় চাঁদাবাজি ঘের দখল সরকারি গাছ কাটা সহ নানা রকম অত্যাচার নির্যাতন জুলুম চালিয়ে আসছিল। তারাই গত ৬ জানুয়ারি ঢাল সড়কি রামদা সহ বিভিন্ন অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে সরকারি পিসি কলেজের সাবেক জিএস পাইক শামসুল আলমকে কুলাদাইড় গ্রামের ভিআইপি মোড়ে হামলা চালিয়ে আহত করে। একই বাহিনী গত ৮ জানুয়ারি বিকেলে ইউনিয়ন যুবদলের সম্পাদক প্রার্থী মোল্লা মামুনকে পিটিয়ে আহত করে।
পরবর্তীতে জানা যায় ওই ঘটনায় মোস্তাফিজুর রহমানকে হুকুমের আসামি করে একটি মিথ্যা মামলা দায়ের করেছে। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার দোসরা নতুন করে বাবলু ও রুহুল বাহিনী নামে বিষ্ণুপুর এলাকায় তান্ডব চালিয়ে যাচ্ছে। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। 
এসময় বিষ্ণুপুর ইউনিয়ানের বিএনপির সদস্য সংগ্রহের তদারকি কমিটির সদস্য শেখ হাফিজুল ইসলাম, পাইক নাসির উদ্দিন, সাবেক ইউনিয়ান যুবদল নেতা শেখ সিরাজুল ইসলাম, সাবেক ইউনিয়ান ছাত্র নেতা ফয়সাল হাওলাদার সহ শতাধিক বিএনপি ও তার অংগ সহযেগিী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Rp / Rp

বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে  'নরমাল' সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন

কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

মহাদেবপুরে ৩ দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত

১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান

২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ

বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

পা দিয়েই স্বপ্ন লেখা আরিফা—তার পাশে দাঁড়ালেন ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু