বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা
দিনাজপুরের বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের গুরুত্বপূর্ণ রাস্তাটির বেহাল অবস্থা| জটিলতা থাকায় রাস্তার কাজটি সম্পূর্ণ হচ্ছে না, এ নিয়ে কারও মাথা ব্যথা নেই| প্রায় ৮ শতক জায়গা নিয়ে চলছে দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের সাথে মালিকানা নিয়ে মামলা | শিবনগর ইউপির মজিদপুর গ্রামের স্থায়ী বাসিন্দা ডা. ¯^পনের সাথে ৮ শতক জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের সাথে মামলা চলছে| বর্তমান মামলাটি হাইকোর্টে চলমান রয়েছে| এ কারণে রেল ক্রসিং থেকে প্রায় ৩০০ ফিট রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে| প্রতিদিন পার্বতীপুর ও ˆসয়দপুর এবং নীলফামারি থেকে শত শত যানবাহন এই রাস্তাটি দিয়ে চলাচল করছে| বর্তমান এ অবস্থায় দাড়িয়েছে প্রতিদিন সেখানে দূর্ঘটনা ঘটছে | মামলা চলাকালীন অবস্থায় সড়ক ও জনপদ বিভাগ রাস্তটি কোনোভাবে মেরামত করছে না | জমির মালিক ডা. ¯^পন তার জায়গাটি সড়ক ও জনপদ বিভাগকে দিতে চাইলেও তারা জায়গাটি সরকারি ভাবে ক্রয় করছে না| এ কারণে জন দূর্ভোগ বেড়ে গেছে | গত ৪ বছরে রেল ক্রসিং এ গাড়ী আটকা পড়ে বেশ কয়েকটি বড় দূর্ঘনা ঘটেছে| এ ব্যাপারে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জহির বানিয়ার সাথে কথা বললে তিনি জানান , এই জায়গাটি নিয়ে দীর্ঘদিন ধরে সড়ক ও জনপদ বিভাগের সাথে মামলা চলছে জমির মালিক ডা. ¯^পনের| স্থানীয় জন সাধারণ জানান, প্রায় ১ যুগ ধরে এই দূর্ভোগ পোহাতে হচ্ছে তাদেরকে | এ ব্যাপারে বড়পুকুরিয়া কয়লাখনির নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ খনির সমন্ত যানবাহন রেল ক্রসিং করে চলাচল করে | খনির গেট থেকে রেল ক্রসিং মাত্র ১৫০ ফিট আর রেল ক্রসিং এর পর থেকে প্রায় ২০০ ফিট পর্যন্ত রাস্তাটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে| বর্তমান বর্ষাকাল এক হাঁটু পানি জমে থাকছে| পানি নিষ্কাষণের কোনো জায়গা নেই| এ ব্যাপারে অতি জরুরী রাস্তাটি মেরামত করার জন্য সংশ্লিষ্ট্য দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলীর নেক দৃষ্টি কামনা করেছেন স্থানীয় বিভিন্ন মহল|
Ahad Hossain / Ahad Hossain
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত
মহাদেবপুরে অসুস্থ ও অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ
ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষার বিকল্প নেই
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
মহাদেবপুরে আদিবাসীদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যায় অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে
প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ক্ষেত্রে বহুমুখী সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছে - এমপি ফজলে হুদা
বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
কুষ্টিয়ায় ক্যাশলেস কুষ্টিয়া কর্মসূচি: বাংলা (কিউআর) ব্যবহারে সচেতনতামূলক ক্যাম্পেইন