ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বেতদিঘী ইউনিয়নের মাদিলাহাট বাজারে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার ৬ শত ৬৬ টাকা ব্যয়ে খাদ্য গুদামের কাজ এগিয়ে চলছে | দেশের বিভিন্ন কৌশলগত স্থানে নতুন খাদ্য গুদাম ও আনুষঙ্গিক সুবিধাদির নির্মাণ শীর্ষক প্রকল্পের ডউ-২৭ প্যাকেজের আওতায় নির্মাণ ও নতুন খাদ্য গুদাম ০১| ৫০০ শত মেট্রিক টন ক্যাপাসিটি খাদ্য গুদাম নির্মাণের কাজ এগিয়ে চলছে | তৎকালীন সরকার সারা দেশের ন্যায় টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করলে ঠিকাদারি প্রতিষ্ঠান রাজ্জাক এন্টার প্রাইজ জে.বি লালবাগ , সদর দিনাজপুর কাজটি পেয়ে থাকেন| তিনি খাদ্য গুদামটি নির্মাণ কার্যাদেশ পান ০৫-০১-২০২৫ ইং তারিখে যার ব্যয় ছিল ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার ৬ শত ৬৬ টাকা | কাজ সমাপ্তির তারিখ ০৫-০৯-২০২৬ ইং| খাদ্য গুদামটির নির্মাণ কাজ শেষ হলে এই এলাকার কৃষক ও ব্যবসায়ীরা সুবিধা পাবেন| কৃষকেরা সরাসরি এখানে সরকারকে ধান দিতে পারবেন| এ জন্য খাদ্য মন্ত্রণালয় সারা দেশে খাদ্য মজুদের জন্য এই নতুন নতুন খাদ্য গুদাম নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন| যা বর্তমান বাস্তবায়িত হয়েছে| এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান মোঃ আব্দুল রাজ্জাকের সাথে কথা বললে তিনি জানান, খুব দ্রুত কাজ সম্পাদন করা হবে, যাতে করে আগামী আমন মৌসুমে সরকার নতুন খাদ্য গুদামে খাদ্য মজুদ রাখতে পারেন| কাজটি সম্পূর্ণ হওয়ার পর খাদ্য গুদামটি বুঝিয়ে দেওয়া হবে|
Ahad Hossain / Ahad Hossain
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত
মহাদেবপুরে অসুস্থ ও অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ
ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষার বিকল্প নেই
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
মহাদেবপুরে আদিবাসীদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যায় অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে
প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ক্ষেত্রে বহুমুখী সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছে - এমপি ফজলে হুদা
বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
কুষ্টিয়ায় ক্যাশলেস কুষ্টিয়া কর্মসূচি: বাংলা (কিউআর) ব্যবহারে সচেতনতামূলক ক্যাম্পেইন