বিএনপির তদারকি কমিটির সদস্য পদ ফিরে পেতে সংবাদ সম্মেলন
বাগেরহাট ১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগ নেতা শেখ হেলাল উদ্দিনের সঙ্গে এডিট করে ছবি লাগিয়ে বিএনপির ইউনিয়ন তদারকি কমিটির সদস্য পদ থেকে বাদ দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের বিএনপির সাধারন সম্পাদক প্রার্থী কাজী শাহাজান।
বুধবার (২২জানুয়ারী) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে কাজী শাহাজান বলেন, বিগত সময়ে আমি ছাত্রদল, যুবদল ও মূল দলের ইউনিয়ান, উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছি। তবে ১৯৮৪ সালে সরকারি চাকুরিতে যোগদান করায় সক্রিয় ভাবে দলের কার্যক্রমে অংশগ্রহন না করলেও দলের সমর্থনে ছিলাম এবং দলের বিভিন্ন কর্মকন্ডে সহযোগিতা ও পরামর্শ প্রদান করেছি। ২০২২ সালে চাকুরিতে অবসর গ্রহন করার পর থেকে আবারও দলের বিভিন্ন মিছিল, মিটিং ও সমাবেশে সক্রিয় ভাবে অংশগ্রহন করেছি। যাহার স্বাক্ষী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বাগেরহাট ১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, চিতলমারী উপজেলার সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডা, ফকিরহাট উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতা কর্মীরা। গত ২২ ডিসেম্বর জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম স্বাক্ষরিত বাগেরহাট ১ আসনের দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তিবর্গ চিতলমারী উপজেলা তদারকি কমিটি গঠনের জন্য ২৬ ডিসেম্ব উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠন করেন। এতে আমি হিজলা ইউনিয়নের ৭ সদস্য বিশিষ্ঠ তদারকি কমিটির একজন সদস্য মনোনিত হই। কিন্তু অজ্ঞাত কারনে আমাকে আমার অযান্তে তদারকি কমিটি থেবে বাদ দেওয়া হয়। এ বিষয়ে আমি জানতে চাইলে চিতলমারী উপজেলা তদারকি কমিটির যুগ্ম আহবায়ক ইঞ্জিঃ এ্যাডভোকেট মাসুদ রানার আমাকে তার মোবাইল ফোনে বাগেরহাট ১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগ নেতা শেখ হেলাল উদ্দিনের সঙ্গে আমার একটি ছবি দেখান। আমি খোজনিয়ে যানতে পারি আমার প্রতিপক্ষরা আমার ছবি শেখ হেলাল উদ্দিনের সঙ্গে এডিট করে তা সরবরাহ করেছে। আমি এ বিষয়ে বাগেরহাট ১ আসনের দাায়িত্ব প্রাপ্ত তদারকি কমিটির আহবায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ শমসের আলী মোহন ভাইয়ের বরাবরে ইউনিয়ন তদারকি কমিটি স্থগিত রেখে উক্ত ছরি সত্যতা যাচাই ও জালিয়াতি কারীদের চিহ্নিত করে বিচারের দাবি সহ আমার সদস্য পদ ফিরে পাইবার আবেদন করি। কিন্তু আমার আবেদন আমলে না নিয়ে আমার ইউনিয়ন তদারকি কমিটির সদস্য পদ স্থগিত রেখে আমার স্থলে অন্য এক জনকে নিয়ে নেয়। আমি এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরসহ নীতি নিধারনী কমিটির হস্তক্ষেপ কামনা করে যাতে আমি আমার তদারকি কমিটির সদস্য পদ ফিরে পেতে পারি তার জোর দাবি করছি।
Rp / Rp
বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত
মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত
বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে 'নরমাল' সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন
কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
মহাদেবপুরে ৩ দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত
১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান
২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী
কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ
বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান