বিএনপির ওয়ার্ড কমিটি নির্বাচন বাতিল চেয়ে সংবাদ সম্মেলন
বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বিএনপির কমিটি গঠনে
ভোটার তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বাতিলের দাবিতে সংবাদ
সম্মেলন করেছেন ওয়ার্ডের সভাপতি প্রার্থী ও শেখ আসাদুজ্জামান । সোমবার
(১০ ফেব্রæয়ারী) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে ঐ ওয়ার্ডের
বিভিন্ন পদে নির্বাচনে অংশ গ্রহন কারি প্রর্থীরা তাদের লিখিত বক্তব্যে
অভিযোগ করে বলেন ১নং কাড়াপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ৬ জন সমš^য়ক এর
মাধ্যমে ৮৬ জন ভোটারের তালিকা প্রস্তুত করা হয়। কোন এক অজানা কারনে
অপ্রাপ্ত বয়স্ক, সৈরাচার আওয়ামীলীগের অংগ সহযোগী সংগঠনের সাথে জড়িত ৮৭
জনকে ভোটার করা হয় এ তালিকায় ঐ সমনয়কদরে কোন ¯^াক্ষর নাই সে তালিকায় জেলা
বিএনপির সদস্য সচিব মোঃ মোজাফ্ফর রহমান আলম এ ¯^াক্ষর রয়েছে। এ বিষয়ে
আমরা ভোটার তালিকা সংশোধনের জন্য অনুরোধ করলে আমাদের কথার কোন কর্ণপাত না
করে নির্বাচনের তারিখ ঘোষনা করেণ এর প্রতিবাদে ওয়ার্ডের বিএনপির নেতা
কর্মীদের সাথে নিয়ে সংবাদ সম্মেলন করি। এটা করার পর ভোট গ্রহনের তারিখ
স্থগিত করেন। পরবর্তীতে আমাদেরকে নাজানিয়ে অতি গোপনে ১০ ফেব্রæয়ারী
সোমবার ভোট গ্রহনের তারিখ নিধারন করেন। এদিন সকালে আমরা এলাকার সাধারন
মানুষের মাধ্যমে জানতে পারি ওয়ার্ডের রাধাবল্লভ সরকারি প্রথমিক বিদ্যালয়ে
ভোট গ্রহন চলছে। ঐ নির্বাচনে আম সভাপতি প্রার্থী মোঃ জাহাঙ্গীর মুন্সি,
সহ সভাপতি প্রার্থী বেলায়েত হোসেন, সহ সাধারন সম্পাদক হামিদ শেখ,
সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের ভোট কেন্দ্রে গিয়ে ভোট পরিচালনা কমিটির
কাছে প্রতিবাদ করলে আওয়ামীলীগের মদদপুস্ট ও সুবিধা ভোগী সভাপতি প্রার্থী
আব্দুল্লা আল মামুনের সন্ত্রাসী বাহিনী আমাদের উপর চড়াও হয়। গোপনে ভোট
গ্রহনের তারিখ নিধারন করা ও আওয়ামীলীগের সাথে জড়িতদের নিয়ে ভোটের আয়োজন
করায় সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমান, মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীর, খুলনা বিভাগীয় সাংগঠনিক
সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, ও জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিঃ এটিএম আকরাম
হোসেন তালিমসহ জেলা বিএনপির সকল নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করে ভোটার
তালিকা সংশোধন পূর্বক আওয়ামীলীগের দোসরদের বাদ দিয়ে পূন নির্বাচনের জোর
দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি প্রার্থী মোঃ জাহাঙ্গীর
মুন্সি, সহ সভাপতি প্রার্থী বেলায়েত হোসেন, সহ সাধারন সম্পাদক হামিদ শেখ,
সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের
Rp / Rp
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ
বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন
বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা
ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে
বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত