বাগেরহাট অপারেশন ডেভিল হান্টে আ.লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার
বাগেরহাটে অপারেশন ডেভিল হান্টে কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ
অভিযানে জেলা ও উপজেলা আওয়ামী লীগের ৩১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
উদ্ধার করা হয়েছে একটি পাইপ গান ও ১৬টি দেশীয় অস্ত্র। রবিবার দিবাগত রাতে
গ্রেফতারকৃত নেতাদের মধ্যে রয়েছেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন
সম্পাদক সরদার ফররুল আলম সাহেব, মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি
সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী হাওলাদার, মোরেলগঞ্জে
রামচন্দ্রপুর ইউনিয়নে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মো.
শফিকুল ইসলাম, নিশাশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার
হোসেন, শরণখোলা উপজেলা তাঁতীলীগের সভাপতি সাবেক ইউপি সদস্য জাকির হোসেন
খান, একই উপজেলার মৎস্যজীবী লীগের অর্থ সমআদক রিয়াদুল শরীফ, ফকিরহাট
শ্রমিকলীগের সহ সভাপতি জিল্লুর রহমান, রামপাল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি
মোস্তফা জামান আকুঞ্জি, কচুয়া উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি কামরুল
ইসলাম,মোংলার চাঁদপাই ইউনিয়ন ¯ে^চ্ছাসেবক লীগের সভাপতি আমজাদ হোসেন,
চিতলমারীরর কলাতলার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজুল ইসলাম। বাগেরহাট
জেলাজুড়ে আটককৃতদের মধ্যে মোংলা উপজেলায় ৩ জন, মোরেলগঞ্জে ৪ জন, শরণখোলায়
২ জন, রামপালে ৫ জন, কচুয়ায় ৬ জন, মোল্লাহাটে ১ জন, ফকিরহাটে ৪ জন,
চিতলমারীতে ৩ জন ও বাগেরহাট সদরে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া
সুন্দরবন সংলগ্ন চকবারা বাজার এলাকা থেকে একটি পাইপগান ও ১৬টি দেশীয়
অস্ত্রসহ আব্দুল হাকিম গাজী ও তার ছেলে হাফিজুর রহমান গাজীকে আরো ২জনকে
গ্রেফতার করা হয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুর আরিফ জানায়, অপারেশন ডেভিল হান্ট
অভিযানের অংশ হিসেবে গ্রেফতারকৃত আওয়ামী লীগের এসব নেতাকর্মীদের নামে
বাগেরহাটে ছাত্রজনতার উপর হামলা, ভাংচুর, গুলিবর্ষণ, বোমা বিষ্ফোরণ ও
বিশেষ ¶মতা আইনের বেশ কয়েকটি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে
পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন শেষে সংশ্লিষ্ট থানা পুলিশ তাদের আদালতে
সোপর্দ করবে।
Rp / Rp
বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত
মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত
বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে 'নরমাল' সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন
কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
মহাদেবপুরে ৩ দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত
১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান
২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী
কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ
বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান