ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বাগেরহাটে বিএনপির কমিটিতে আওয়ামী লীগ নেতাকর্মী নাম, প্রতিবাদে সংবাদ সম্মেলন


মো: সুজন মোল্লা,  বাগেরহাট জেলা প্রতিনিধি  photo মো: সুজন মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৭-২-২০২৫ বিকাল ৬:১৫

বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি'র

কমিটিতে আওয়ামী লীগের নেতা কর্মীদের নাম থাকায় বিএনপির নেতা কর্মীর মাঝে

তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ বিএনপি'র

নেতাকর্মীরা সোমবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে মল্লিকেরবেড় ইউনিয়নের সাবেক সভাপতি আলিম হাওলাদার ও

সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খানসহ শতাধিক বিএনপির নেতাকর্মী উপস্থিত

ছিলেন। মল্লিকেরবেড় ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপি'র

সদস্য সংগ্রহ সার্চ কমিটির সদস্য এ্যাডভোকেট হুমায়ুন কবির বলেন, গত ১৭

বছর আওয়ামী লীগের সন্ত্রাসীদের অত্যচার নির্যাতনে আমরা বিএনপির নেতাকর্মী

বাড়ি ঘরে থাকতে পারিনি। এই সন্ত্রাসীরা গত ২০১৪ সালের ১৬ই মার্চ

স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসীরা বাড়িঘর ভাঙচুর ও অগ্নি সংযোগ

করে। গত ৫আগস্ট আন্দোলনের মুখে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রধান

খুনি হাসিনা পালিয়ে গেলে আমরা বিএনপি নেতাকর্মীরা তারেক রহমানের নির্দেশ

নতুন করে বিএনপির কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করি। এক পর্যায়ে কমিটি গঠনের

গত ১৪ ফেব্রুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১নং ওয়ার্ডে সভাপতি

প্রার্থী শহিদ শেখ, যিনি আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সদস্য। এছাড়া

মল্লিকেরবেড় ইউনিয়নের প্রায় প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মী

হওয়া সত্বেও বিএনপি’র কমিটিতে সদস্য হয়ে ভোটার হয়েছেন এবং ভোট দিয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির ভোটার

হয়েছেন বিষয়টি জানাজানি হলে বিএনপির নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও

অসন্তোষ দেখা দেয়। এমন পরিস্থিতে নতুন করে ভোটার সংগ্রহ করা হয়। কিন্তু

দুঃখের বিষয় ২য় বারও ভোটার সংগ্রহে আওয়ামী লীগের নেতাকর্মীদের সদস্য করা

হয় এবং গত ১৪ ফেব্রুয়ারী ভোট অনুষ্ঠিত হয়। ঘটনার পর মল্লিকেরবেড় ইউনিয়ন

বিএনপির নেতাকর্মীদের মাঝে ক্ষোভ দেখা দিলে আমরা প্রতিবাদ জানাই। কিন্তু

এরপরও জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা বিষয়টি আমলে নেয়নি। এমন

অবস্থায় আমরা নিরুপায় হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত

চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির উদ্ধতন নেতাদের হস্তক্ষেপসহ বিষয়টির

তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

Rp / Rp

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত