ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ৪-৩-২০২৫ দুপুর ১:৩২
শরীয়তপুর সদর উপজেলার পাটনীগাঁও গ্রামের ৯.৪৫ একর জমি জোর করে কৃষি জমিতে মাছের খামার ও কিটনাশক দিয়ে ফসল নষ্ট করার প্রতিবাদে ও কৃষি জমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। মঙ্গলবার (৪ মার্চ) বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপি জেলা প্রশাসকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
মানববন্ধনে বক্তব্য রাখেন, মোবারক বেপারী, নিপা আক্তার, বাবর আলী মাদবর, রিপা বেগম, মো. খোকন মোল্যা  সামাদ শেখ প্রমূখ। পরে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। এদিকে জোরপূর্বক অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে শরীয়তপুর সদর যুবদলের সাংগঠনিক সম্পাদক রোকন সরদারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। 
 
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা জমি দিতে রাজি না হওয়ায় এবং অভিযোগ করায় রোকন সরদার ও আজিজুল অস্ত্রসহ লোকজন নিয়ে এসে আমাদের বাড়িঘরে হানা দেয় এবং তারা আমাদের ভয় দেখায় আমরা ভয়ে ঘর থেকে কেউ বের হতে পারছি না। আমাদের কৃষিজমি জোর করে কেটে ফেলেছে। 
 
তারা আরও বলেন, এ যেন মগের মুল্লুক। রোকন সরদারের তাণ্ডবে অসহায় হয়ে পড়েছে পাটানিগাও গ্রমের কৃষকরা। রোকন সরদারের সাথে আরও দুইজন সহকারি রয়েছেন। তারা হলেন আরিফ মাতবর আজিজুল শিকদার। তারা আমাদের বারবার হুমকি দিচ্ছে আমরা বাঁচতে চাই।
 
এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, যারা এর সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে। পাশাপাশি ইউএনওদের নির্দেশনা দেয়া হয়েছে। যারা ফসলি জমি কাটবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করতে বলা হয়েছে।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত