রিক্ত সভাপতি, রানা সম্পাদক নির্বাচিত বাগেরহাটে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বাগেরহাট সদর উপজেলার বেমোরতা ইউনিয়ন (বিএনপির) দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে মোঃ আকরামুজ্জামান রিক্ত সভাপতি ও অহিদুল ইসলাম রানা সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার (৭ এপ্রিল) সকালে মোনিউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বি-বার্ষিক সম্মেলনে সদর উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব তালুকদার শহিদুল ইসলাম স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ডঃ লায়ন শেখ ফরিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এ্যাড শেখ নূরুল ইসলাম, শেখ আবুল কালাম আজাদ (বুলু)।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মোজ্জাফর রহমান আলম, জেলা বিএনপির সদস্য সৈয়দ নাসির আহম্মেদ মালেক, সরদার অহিদুল ইসলাম পল্টু, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক নেতা মোস্তফা জামান লিটু, জেলা কৃষকদলের সভাপতি সৈয়দ আসাফুদ্দৌলা জুয়েলসহ জেলা, সদর উপজেলা, বেমরতা ইউনিয়ন ও ওয়ার্ড নেতাকর্মীরা।
সম্মেলন শেষে ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৩১ জন ভোটার তাদের নেতা নির্বাচনে ভোট প্রদান করে। নির্বাাচনে বেমরতা ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মোঃ আকরামুজ্জামান রিক্তো আনারস প্রতীক পেয়েছেন ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদন্ধী এস এম ইমদাদুল হক ছাতা প্রতীকে পেয়েছেন ১৪৫ ভোট। সাধারণ সম্পাদক পদে অহিদুল ইসলাম রানা হরিণ প্রতীকে ২৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদন্ধী আরশাব আলী হাওলাদার ১০৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জালাল উদ্দিন শেখ বই প্রতিককে ২০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদন্ধী শেখ রনিকজ্জিামান টিউবয়েল প্রতিকে পেয়েছে ১৭২ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে মোল্লা আবুল কালাম দেয়াল ঘড়ি প্রতীকে১৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদন্ধী মোঃ শাহজালাল বাদশা কলস প্রতিকে পেয়েছে ১৭০ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে আব্দুর রাজ্জাক বই প্রতীকে ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদদ্ধী আফজাল খান বাইসাকেল প্রতিকে পেয়েছে ১২৮ ভোট। দীর্ঘ ১০ বছর পরে সরাসরি ভোটের মাধ্যমে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপির নেতারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পেরে খুশি।
Rp / Rp
বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত
মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত
বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে 'নরমাল' সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন
কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
মহাদেবপুরে ৩ দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত
১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান
২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী
কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ
বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান