ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

জলবাযু ঝুকি মোকাবেলায় বাজেট বরাদ্দ ও বাজেট  বাস্তবায়নের জন্য যুব-নেতৃত্বে এ্যাডভোকেসি সভা


মো: সুজন মোল্লা,  বাগেরহাট জেলা প্রতিনিধি  photo মো: সুজন মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৪-২০২৫ বিকাল ৭:২৪

স্থানীয় সরকারের সাথে জলবাযু ঝুকি মোকাবেলায় বাজেট বরাদ্দ ও বাজেট বাস্তবায়নে জন্য যুব- নেতৃত্বে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (২৩ এপ্রিল) সকালে সদর উপজেলা  অডিটরিয়ামের হলরুমে  এক্টিভিস্টা বাগেরহাটের আয়োজনে এবং বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশন এইড বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান।
ইয়ুথ হাব বাগেহোট এর সদস্য সামিয়া সুলতানা এর সভাপতিত্বে  সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরে বাগেরহাট এর সহকারী পরিচালক মোঃ সোহরাব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত,  সমাজ সেবা কর্মকর্তা মোঃ ফজলে এলাহী, প্রকল্প বাস্তবাযন কর্মকর্তা  মোসাঃ নাসরিন সুলতানা, একশান এইড বাংলাদেশ  এর ইন্সপিরেটর  মোঃ নয়ন হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাড়াপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন লিটন, খানপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাওলাদার কবির হোসেন, কাড়াপাড়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আকন, ষাটগম্বুজ ও খানপুর ইউনিয়নোর প্রশাসনিক কর্মকর্তা জযদেব কুমার হুইসহ বাঁধন মানব উন্নয়ন সংস্থার বিভিন্ন ইয়ুথ গ্রুপের অর্ধশতাধিক যুব নারী পুরুষ এতে অংশগ্রহন করেন।
সবায় বক্তারা ইউনিয়ন পরিষদ ও সরকারী দপ্তরের বাজেটে জরবায়ুপরিবর্তন বিষয়ে মোট ১২টি খাতে  বাজেট বরাদ্দর জন্য আহবান জানান, খাতগুলো হলো, লবণাক্ততা মোকাবেলায় কৃষি বরাদ্দ বৃদ্ধি, বন্যা ও জলোচ্ছ্বাস প্রতিরোধে বাঁধ নির্মাণ ও সংস্কারে বাজেট রাখা, জলবায়ু-অভিযোজনমুখী শিক্ষাক্রম ও প্রশিক্ষণে বাজেট রাখা, পানির সংকট মোকাবেলায় রেইনওয়াটার হারভেস্টিং সিস্টেম, নারী নেতৃত্বে অভিযোজন প্রকল্পে বরাদ্দ, গ্রামে গ্রামে দুর্যোগ প্রস্তুতি কমিটি গঠন, উদ্ধার সামগ্রী বিতরণ, এবং মহড়া আয়োজন বাজেটে অন্তর্ভুক্ত করা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জলবায়ু-সহনশীল ঘর তৈরিতে অনুদান বা লোন বরাদ্দ, লবণাক্ততা বা দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক ও জেলেদের জন্য বিকল্প জীবিকা প্রশিক্ষণ ও ক্ষুদ্রঋণ বরাদ্দ, বাজেটে নতুন আশ্রয়কেন্দ্র নির্মাণ ও পুরাতনগুলোর সংস্কারে বরাদ্দ বাড়াতে হবে, প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লাইমেট ইনফরমেশন সেন্টার চালু এবং আগাম সতর্কতা বার্তা প্রচারে বাজেট বরাদ্দ, স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদে জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিশেষ বাজেট বরাদ্দ নিশ্চিতকরণ, যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিবেশবান্ধব উদ্যোক্তা প্রশিক্ষণ (সবুজ ব্যবসা, কম্পোস্টিং, রিনিউয়েবল এনার্জি ব্যবহার নিশ্চিত করার জন্য বাজেট দেওয়া।

Rp / Rp

বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে  'নরমাল' সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন

কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

মহাদেবপুরে ৩ দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত

১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান

২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ

বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

পা দিয়েই স্বপ্ন লেখা আরিফা—তার পাশে দাঁড়ালেন ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু