ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

কুড়িগ্রামে কোরবানির পশু প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা


জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি photo জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৫-২০২৫ বিকাল ৬:৫৫

ঈদুল আযহাকে সামনে রেখে কোরবানির পশু প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছে কুড়িগ্রামের খামারিরা। সম্পূর্ণ প্রাকৃতিক  খাবারে ও দেশীয় পদ্ধতিতে গরু লালনপালন এবং মোটাতাজা করেছে জেলার খামারিরা। লাভের আশায় শেষ মুহূর্তে পশুর পরিচর্যায় ব্যস্ত তারা। গরু-মহিষসহ বিভিন্ন প্রজাতির কোরবানির পশু মোটাতাজা বা হৃষ্টপুষ্ট করা হয়েছে। যা স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে।
ঈদুল আযহার কোরবানির জন্য চলতি বছর কুড়িগ্রাম জেলার ৯ উপজেলায় প্রাণী সম্পদ বিভাগের পরামর্শ ও তত্ত্বাবধানে ৫ শতাধিক ছোট -বড় খামারে গরু ১লাখ ৩০হাজার ৭শ ৪২ আর ছাগর ১লাখ ৫৫হাজার গরু, ছাগল ও ভেড়া কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে।  জেলায় এ বছর কোরবানির জন্য চাহিদা রয়েছে ১লাখ ৭২ হাজার হাজার পশু । উদ্বৃত্ত থাকবে ৫৭ হাজার পশু।  বর্তমান বাজারে পশু খাদ্যের দাম বেড়েছে, তাই বাড়তি দামে পশু বিক্রয় করছে খামারিরা। যদি কম দামে বিক্রয় করে তাহলে লোকসান গুণতে হবে, হারাতে হবে পুঁজিও। আবার পশুর খামারে কাজ করে অনেকের কর্মসংস্থান হয়েছে। দিন-রাত পরিচর্যা করে কোরবানির পশুর হাটে পশুগুলি তুলতে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন তারাও। কোনো ক্ষতিকর ও ভেজাল খাদ্য ছাড়া দেশীয় পদ্ধতিতে খাবার খাইয়ে গরু মোটাতাজা বা হৃষ্টপুষ্ট করা হচ্ছে। এছাড়াও কোরবানির পশু বেচা-কেনার জন্য এ বছর স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে জেলার বিভিন্ন উপজেলায় স্থায়ী ও অস্থায়ীভাবে ২৯ টি পশুর হাটের অনুমতি দেয়া হয়েছে। 
খামারের এক শ্রমিকরা জানান, আমাদের খামারে গরু-ছাগল রোগমুক্ত। মানুষের শরীরে যাতে কোন ক্ষতি না হয় সেই সব খাবার গরু-ছাগলকে আমরা দেই। প্রতিনিয়ত ঘাস, ভুট্টা, খড়সহ ন্যাচারাল খাবার দেই। এভাবেই আমরা প্রতি কোরবানি ঈদের জন্য গরু প্রস্তুত করে থাকি। 

খামারের ম্যানেজার বাবলু মিয়া জানান, আমাদের ফার্মে একশর মত গরু আছে। তার মধ্যে ৪০টি গরু কোরবানি ঈদের জন্য প্রস্তুত করেছি।  লাইভ ওয়েটে আমরা গরু ও ছাগল বিক্রি করি। প্রতিকেজি গরু ৪শ৫০টাকা। আর ছাগল ৫শ৭০টাকা কেজি দরে বিক্রি করি। হাওয়াই এর চেয়ে লাইফ ওয়েটে কিনলে ক্রেতা অনেক লাভবান হবে। 

খামারি মো. আনন্দ ও  জাহাঙ্গীর জানান, তাদের খামারে গরু, ছাগল রয়েছে। এ ছাড়া কয়েকশ হাঁস ও মুরগী ও কবুতর আছে। আমরা গরু ছাগল পর্যায়ক্রমে পালন করে আসছি। এবং বিক্রি করছি।  কোরবানি ঈদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সার্বিক তত্ববধায়নে এইসব গরু ও ছাগল লালন পালন করেছি।  এবং লাইট ওয়েটের মাধ্যমে বিক্রি করছি। 
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান জানান, এ বছর কোরবানির জন্য প্রস্তুত ১লাখ ৩০হাজার ৭শত ৪২ আর ছাগল ১ লাখ ৫৫ হাজার পশু প্রস্তুত করা হয়েছে। এবার জেলার চাহিদা রয়েছে  ১লাখ ৭২ হাজার।  যা চাহিদা পূরণ করে অন্য জেলায় চলে যাবে। 

Rp / Rp

বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে  'নরমাল' সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন

কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

মহাদেবপুরে ৩ দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত

১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান

২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ

বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

পা দিয়েই স্বপ্ন লেখা আরিফা—তার পাশে দাঁড়ালেন ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু